ত্বকের যত্নে গোলাপজল
গোলাপজল ত্বকের যত্নে একটি প্রাকৃতিক উপাদান যা স্বাস্থ্যকর ত্বক প্রদান করে এবং ত্বককে তাজা এবং উজ্জ্বল করে। এই উপাদানটি সাধারণত রোজ ব্যবহার করা যায়।
গোলাপজলের কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো-
- গোলাপজল ত্বকের তাপমাত্র কমিয়ে ত্বককে শীতল এবং সতেজ করে।
- গোলাপজল ত্বকের ধুলো-ময়লা দূর করে ত্বককে পরিষ্কার করে। এটি ত্বককে সাদা, স্বচ্ছ এবং উজ্জ্বল করে।
- গোলাপজল স্কিন টোন ব্যালান্স করে। এটি ত্বকের পুরাতন ও মৃত সেলগুলি
সরিয়ে দেয়।
- গোলাপজলে উপস্থিত কিছু রাসায়নিক পদার্থ মজুত থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং জন্ডিসকে প্রতিরোধ করে।
- গোলাপজলের সাথে গ্লিসারিনের মিশ্রণ ত্বকের শুষ্কতা দূর করে।
- গোলাপজল খুব ভালো প্রাকৃতিক টোনার। মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করে গোলাপজলে কটন বল বা তুলার বল ভিজিয়ে ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
- নরম কোমল ত্বকের জন্য গোলাপজলের সাথে জলপাই কিংবা নারকেল তেল মিশিয়েও ব্যবহার করা যায়।
সহজলভ্য
এই উপাদান প্রায় সকল ত্বকের জন্যই উপকারী। আর প্রাকৃতিক এই উপাদান ব্যবহারের ফলে
পার্শ্বপ্রতিক্রিয়া হবার সম্ভবনাও নাই বললেই চলে।

No comments:
Post a Comment