Breaking

Showing posts with label ত্বকের সৌন্দর্য বাড়াবে হলুদ. Show all posts
Showing posts with label ত্বকের সৌন্দর্য বাড়াবে হলুদ. Show all posts

Monday, 7 August 2023

August 07, 2023

ত্বকের সৌন্দর্য বাড়াবে হলুদ

ত্বকের সৌন্দর্য বাড়াবে হলুদ

ত্বকের যত্নে হলুদ ব্যবহার একটি প্রাচীন পদ্ধতি যা ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে। হলুদের গুণগত বৈশিষ্ট্য ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমূহ যেমন- ব্যাক্টেরিয়াল সংক্রমণ, ত্বকের যত্নে সহায়তা করে।


হলুদের পুষ্টি উপাদন-

  • প্রোটিন
  • ভিটামিন
  • খনিজ লবণ
  • ফসফরাস
  • ক্যালসিয়াম
  • লোহা

অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। হলুদের এইসব পুষ্টি উপাদানের কারনে প্রতিদিন রাতে ত্বকে কাঁচা হলুদ ব্যবহারের পাশাপাশি দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ত্বকের রঙ ধীরে-ধীরে উজ্জ্বল হবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

ত্বকের যত্নে হলুদের কার্যকারিতা-

  • ব্রণসহ ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস সমস্যার সমাধান করে।
  • হলুদ ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
  • হলুদ ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো ভাব দূর করে।
  • হলুদে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ কারকিউমিন ত্বকের প্রদাহ দূর করে।
  • হলুদ ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ দূর করে।
  • ত্বকের শুষ্কতা দূর করে হলুদ।

ত্বকে হলুদ কিভাবে ব্যবহার করবেন-

উপকরন-

  • হলুদ
  • মধু

ব্যবহার-প্রনালী- গুঁড়া হলুদ বা কাঁচা হলুদ ব্লেন্ড করে এরসাথে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ হলুদ ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও বয়সের ছাপ দূর করতেও ভূমিকা রাখে।

উপকরন-

  • হলুদ
  • বেসন
  • ডিমের কুসুম

ব্যবহার-প্রনালী- কাঁচা হলুদ ব্লেন্ড করে এর রস ২/৩ মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিয়ে এরসাথে বেসন এবং ডিমের কুসুম খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে সানবার্ন বা রোদে পোড়া ভাব দূর হবে। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য কার্যকার।

উপকরন-

  • হলুদ
  • মুলতানি মাটি
  • পুদিনা পাতার রস
  • তুলসী পাতার রস

ব্যবহার-প্রনালী- কাঁচা হলুদ ব্লেন্ড করে এর রস ২/৩ মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিয়ে এরসাথে পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখা মুলতানি মাটি এবং পুদিনা পাতা ও তুলসী পাতার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক তৈলাক্ত ত্বকের সানবার্ন বা রোদে পোড়া ভাব দূর করতে কার্যকার।

উপকরন-

  • হলুদ
  • মুগডাল
  • কেওলিন পাউডার
  • তুলসী পাতার রস

ব্যবহার-প্রনালী- কাঁচা হলুদ ব্লেন্ড করে এর রস ২/৩ মিনিট মৃদু আঁচে ফুটিয়ে নিয়ে এই রসে মুগডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর তুলসী পাতার রস এবং কেওলিন পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক মিশ্র ত্বকের জন্য উপকারী। রোদে পোড়া এবং ত্বকের কালচে ভাব দূর করতে কার্যকার।

উপকরন-

  • হলুদ
  • ময়দা

ব্যবহার-প্রনালী- কাঁচা হলুদ ব্লেন্ড করে এরসাথে ময়দা মিশিয়ে মুখ, হাত এবং পায়ে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধীরে-ধীরে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে ব্যবহারের ফলে ত্বকের অবাঞ্ছিত লোম ধীরে-ধীরে দূর হবে।

এছাড়াও হলুদ মিশ্রিত পানি বা হলুদের রস দিয়ে মুখ ধুলে ত্বকের ব্রণ, মেছতা এবং আরও নানা সমস্যার প্রতিরোধ করা সম্ভব।