চুলের যত্নে লবঙ্গ
লবঙ্গ হলো একপ্রকার মসলা। লবঙ্গ গাছের ফুলের কুড়ি শুকিয়ে
এই লবঙ্গ মসলা তৈরি করা হয়। এর বৈজ্ঞানিক নাম ( Syzygium aromaticum অন্য নাম-
Eugenia aromaticum or Eugenia caryophyllata)
লবঙ্গের পুষ্টিগুণ-
- ক্যালরি
- কার্বোহাইড্রেট
- ফাইবার
- ভিটামিন সি, কে, ই এবং এ
- ম্যাঙ্গানিজ
- ক্যালসিয়াম
- ম্যাগনেসিয়াম
- পলিফেনল
- ক্যারোটিন পিগম্যান্ট যা ভিটামিন এ-তে পরিণত হয়।
- লবঙ্গের একটি যৌগ উপাদান হলো “ইউজেনল”। এই যৌগটির জীবাণুনাশক এবং বেদনানাশক গুণ রয়েছে। এছাড়াও এর অন্যান্য উপাদান হলো- অ্যাসিটাইল ইউজেনল।
- বেটা-ক্যারোফাইলিন
- ভ্যানিলিন
- ক্র্যাটেগলিক অ্যাসিড
- মিথাইল স্যালিসাইলেট
- ফ্ল্যাভানয়েড
- ইউজেনিন
- ইউজেনটিন
- ট্রি-টেরপেনয়েড
- ক্লিনোলিক অ্যাসিড
- স্টিগ্মাস্টেরল
- সেস্কুইটার্পিন।
লবঙ্গের কার্যকরীতা-
- নিয়মিত খালি পেটে লবঙ্গ খেলে মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা দূর হবে।
- সর্দি, জ্বর, কাশি, সাইনাসের মতো রোগের হাত থেকে বাঁচায়। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- লবঙ্গের অ্যান্টি ভাইরাল এবং ব্লাড পিউরিফিকেশন উপাদান যা রক্তের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে।
- ঘরোয়া বা প্রাকৃতিক উপাদান যা চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী। এমনই অনেক উপাদানের একটি হলো লবঙ্গ। এই লবঙ্গ রান্নায় স্বাদ ও গন্ধ বাড়াতে ব্যবহার করা হয়। এটি চুল ভালো রাখতেও সমান কার্যকরী।
নানা কারনে আমাদের চুলের বৃদ্ধি কমতে শুরু
করে। এর মধ্যে অন্যতম হলো বয়সজনিত কারণ। এছাড়াও মাথার ত্বকে সংক্রমণ, দূষণ, অস্বাস্থ্যকর
খাদ্য গ্রহন।
লবঙ্গ দিয়ে চুলের যত্ন-
উপকরন- লবঙ্গ ও পানি।
ব্যবহার-প্রনালী- একটি পাত্রে পরিমান মতো
পানিতে ৮/১০ টি লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষন ফোটানোর পর চুলার জ্বাল বন্ধ
করে ঢেকে রেখে দিতে হবে। কিছুক্ষন পর ঠান্ডা হলে কাঁচের এয়ার টাইট বোতলে ভরে সংরক্ষন
করতে হবে। পরিমান মতো বা ২ টেবিল চামচ রিঠার পাউডার বা গুঁড়োর সাথে এই লবঙ্গের পানি
৩/৪ চামচ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই প্যাক মাথার স্ক্যাল্পে এবং চুলে লাগিয়ে
১০/১২ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এটি সপ্তাহে ২/৩ বার ব্যবহার করলে দ্রুত ভালো
ফলাফল পাওয়া যাবে।
লবঙ্গ দিয়ে তৈরি এই পানিতে যেসমস্ত উপাদান
রয়েছে-
- অ্যান্টি-মাইক্রোবায়াল
- ফেনলিক এবং ফ্যাভোনয়েড যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
- মাথার ত্বক পরিষ্কার রেখে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন দূর করে এবং খুশকি দূর করতেও সাহায্য করে।
- চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে কোমল করে।
- লবঙ্গ পানি চুলের পর্যাপ্ত পুষ্টি জোগাতে সাহায্য করে।
- চুলের গোড়া মজবুত করে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
- লবঙ্গের পানি চুল পড়া কমিয়ে চুল লম্বা করতে ভূমিকা রাখে।
- লবঙ্গের পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এরফলে চুল পড়া বন্ধ হয়।
- লবঙ্গের পানিতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট যা চুলের পর্যাপ্ত পুষ্টি জোগাতে কাজ করে।
লবঙ্গ দিয়ে তৈরি এই পানি চুলের যত্নে ভীষণ
উপকারী। তবে আরোও বিস্তারিত তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

No comments:
Post a Comment