শুষ্ক ত্বকের যত্নে প্যাক
শুষ্ক ত্বক কি- ত্বক যখন তার স্বাভাবিক আর্দ্রতা
হারিয়ে ফেলে অতিরিক্ত শুষ্ক ও রুক্ষ হয়ে যায় এবং অস্বাস্থ্যকর অবস্থার অনুভূতি হয়।
শুষ্ক ত্বকের কারন-
- অতিরিক্ত ঠান্ডা বা শীতকালে ত্বক তার প্রয়োজনীয় পানির অভাবে শুষ্ক হয়ে যায়।
- অত্যন্ত গরম পরিবেশের কারনে ত্বক শুষ্ক হতে পারে।
- ত্বকে অতিরিক্ত প্রসাধনী যেমন- সাবান, বাথসল্ট, শাওয়ার জেল ব্যবহার ত্বক শুষ্ক করতে পারে।
- পর্যাপ্ত পানি পান না করলে, ত্বকে পানির স্তর কম থাকলে, ত্বক শুষ্ক হতে পারে।
এক্ষেত্রে ত্বকের শুষ্কতা দূর করে স্বাস্থ্যকর
এবং আকর্ষণীয় ত্বক পেতে নিচের উপকরনগুলো ব্যবহার করতে পারেন। যেমন-
- অ্যালোভেরা- এটি ত্বকের শুষ্কতা দূর করতে পারে। স্বাস্থ্যকর ত্বকের জন্য অ্যালোভেরা খুবই উপকারী।
- নারকেল তেল বা কোকোনাট তেল- নারকেল তেলের ব্যবহার ত্বকের শুষ্কতা দূর করতে পারে। এটি ত্বককে মজবুত করে।
- হানি ও দই- হানি বা মধু এবং দইয়ের মিশ্রণ ত্বককে মজবুত এবং সফট করে।
- শিয়া বাটার- ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখতে শিয়া বাটার দারুণ কার্যকরী। এটি ত্বকের স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়ক।
এই প্রাকৃতিক প্যাকগুলি ব্যবহার
করার আগে ত্বকের ধরন বা প্রকৃতি এবং কোন ধরনের সমস্যা আগে সমাধান করতে চান তা আগে বিবেচনা
করে নেওয়া উচিত। ত্বকে কোন প্রকার সমস্যা বা এলার্জি থাকে, তবে সেক্ষেত্রে কোন ডার্মাটোলজিস্টের
সাথে পরামর্শ করে নিতে হবে।

No comments:
Post a Comment