ঈদে ত্বকের যত্ন
ঈদে পোশাকের সাথে-সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রুপচর্চা করাটাও জরুরী। তাই ঈদের দিনে চকচকে ও সতেজ ত্বক পেতে যত্ন শুরু করতে হবে আগে থেকেই।
এক্ষেত্রে অনুসরণ করতে হবে বেশ কিছু নিয়ম-
- ত্বকে ব্রণ ও পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি ফলমূল রাখুন।
- পর্যাপ্ত পানি পান করুন। এতে শরীরে আর্দ্রতা বজায় থাকবে।
- চা কফির পরিবর্তে দুধ পান করুন। দুধ ত্বকসহ পুরো শরীরকে পুষ্টি দেয়।
- তৈলাক্ত এবং মসলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
- চোখের চারপাশের কালো দাগ এড়াতে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে।
এই সমস্ত নিয়ম অনুসরনের সাথে-সাথে অবশ্যই ত্বকের
জন্য নিতে হবে বাড়তি যত্ন-
ক্লিনজিং-এর মাধ্যমে ত্বকের যত্ন-
ত্বক পরিষ্কার থাকলে ব্রণসহ বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। একারনে ত্বকের উপযুক্ত ভালো মানের ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার রাখতে হবে।
ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের যত্ন-
উপকরন- দুধ, লেবুর রস, হলুদ।
ব্যবহার-প্রনালী- দুধ, লেবুর রসের সাথে সামান্য
হলুদ মিশিয়ে মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে ৪/৫ মিনিট অপেক্ষা করতে হবে। মিশ্রণটি
শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।
উপকরন- কমলার খোসা, শশা, বেসন।
ব্যবহার-প্রনালী- বেসনের সাথে কমলার খোসা বাটা
আর শশার রস মিশিয়ে মুখ, ঘাড় গলায় লাগিয়ে অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে
ধীরে-ধীরে ঘষে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
উপকরন- বেসন, টক দই, হলুদ, শশার রস।
ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী বেসন, টক দই, হলুদ এবং শশার
রস একসাথে মিশিয়ে মুখ, ঘাড় গলায় লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর পানি
দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য শশার রস খুবই উপকারী।
এটি মুখের বাড়তি তেলতেলে ভাব কমাতে খুবই কার্যকর।
উপকরন- হলুদ, লেবুর রস।
ব্যবহার-প্রনালী- হলুদ এবং লেবুর রস একসাথে মিশিয়ে মুখ, গলা এবং
ঘাড়ে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার
করে নিতে হবে। হলুদ ত্বকের রোদে পোড়া ভাব দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে
সাহায্য করে।
ময়েশ্চারাইজার-নিয়মিতত্বকে ময়েশ্চারাইজার
ব্যবহারের ফলে ত্বক নরম কোমল থাকে। এরফলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে।নিয়মিত
ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে বলিরেখার হাত থেকেও রেহাই পাওয়া সম্ভব। ঈদে
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রতিদিন গোলাপজল ব্যবহার করুন।
সানস্ক্রিন- ঈদের কেনাকাটায়
বাহিরে যেতে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুল করা যাবে না।
রাতে ঘুমানোর সময়ে টোনার
ব্যবহার করতে হবে। গোলাপজল টোনার হিসেবে খুবই ভালো। এছাড়াও লেবুর রস, শশার রস এবং গ্রিন
টি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
ত্বকের
যত্ন বা পরিচর্যা একদিনের জন্য না। তাই এর যত্নও হতে হবে নিয়মিত। কারন নিয়মিত
যত্নের মাধ্যমেই এর পরিপূর্ণ সুফল পাওয়া সম্ভব। ঈদের
সাজটি যেন প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়, তাই যত্ন শুরু হতে হবে কয়েকদিন আগে থেকেই।
.png)
No comments:
Post a Comment