তৈলাক্ত ত্বকের উপযোগী প্যাক
তৈলাক্ত ত্বকের প্রধান লক্ষণ
হলো ত্বকে থাকা সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত সিবাম উৎপাদন করা। এরফলে ত্বকে অতিরিক্ত
তেলতেলে হয়। ত্বকের অতিরিক্ত সিবাম ত্বকের ক্ষুদ্র- ক্ষুদ্র ছিদ্রে আটকে ত্বকে ব্রণের
সৃষ্টি করে।
 |
তৈলাক্ত ত্বকের যত্ন
সাধারণত
তৈলাক্ত ত্বকের মূল কারণ হলো- হরমোনাল পরিবর্তন, আবহাওয়া, ভৌত অবস্থা, খাদ্য ও
পানির গুণাগুণ এবং কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার। এমনকি স্ট্রেস বা মানসিক চাপেও
সিবামের উৎপাদন বাড়তে পারে।
কিছু
প্রয়োজনীয় ঘরোয়া উপাদান ব্যবহার করে তৈলাক্ত ত্বকের উপযোগী প্যাক তৈরি করতে পারেন।
তৈলাক্ত ত্বক
ভালো
রাখার ঘরোয়া প্যাক
উপাদান- ২ চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ শসার রস
১ চা চামচ মধু
ব্যবহার প্রণালী- হলুদ গুঁড়া, শসার রস
এবং মধু এই তিন উপকরন একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে প্রায় ১৫/২০ মিনিট ধরে ম্যাসাজ
করে পরবর্তীতে পানি ব্যবহার করে প্যাক পরিষ্কার করে নিতে হবে।
উপাদান- ১ চা চামচ মাখন
২ চা চামচ দই
১ চা চামচ হলুদ গুঁড়া
১ টেবিল চামচ গোলাপজল
ব্যবহার প্রনালী- একটি পাত্রে মাখন
নিয়ে তাপ দিয়ে গলিয়ে নিতে হবে। এই মাখন শীতল হয়ে এলে এতে গোলাপজল, দই এবং হলুদের
গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। ঘন এই প্যাক ত্বকে ভালো ভাবে মালিশ করে
প্যাকটি পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
তৈলাক্ত
ত্বকের জন্য প্রয়োজন যথাযথ যত্নের। ঘরোয়া প্যাক ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা কমাতে
সাহায্য করতে পারে। সঠিক যত্ন আর ত্বকের উপযোগী প্রসাধনী ব্যহার করেও তৈলাক্ত
ত্বকের সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। |
No comments:
Post a Comment