অ্যালোভেরায় রুপচর্চায় অ্যালোভেরা
ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এটি চুল পরিষ্কার এবং সুন্দর করে। এছাড়াও
অ্যালোভেরা ত্বকের দাগ দূর করে ত্বককে পরিষ্কার করে। রুপচর্চায়
অ্যালোভেরা উপাদান-
অ্যালোভেরা, মধু, শসা। ব্যবহার-
প্রনালী- পাতা থেকে অ্যালোভেরার জেল বের করে এরসাথে মধু এবং শসা মিশিয়ে পেস্ট তৈরি
করে নিতে হবে। এই পেস্ট মুখে লাগিয়ে ২০/২৫ মিনিট রেখে পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে
মেছতা দূর হবে পাশাপাশি ত্বক হয়ে উঠবে সতেজ। এছাড়াও শুধু অ্যালোভেরার জেল বা
গোলাপজলের সাথে অ্যালোভেরা মিশিয়ে সারারাত মুখে লাগিয়ে রাখতে পারেন। এরফলে রোদে
পোড়া ভাবও দূর হয়ে যাবে দ্রুত। ত্বকের উজ্জ্বলতা বাড়বে। উপাদান-
অ্যালোভেরা, লেবুর রস, ডিমের সাদা অংশ। ব্যবহার-পদ্ধতি-
ত্বকের প্রয়োজন অনুযায়ী বা দুই চামচ অ্যালোভেরার জেলের সাথে একটি ডিমের সাদা অংশ
এবং এক চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এরপর পুরো মুখে গলা এবং
ঘাড়ে এই প্যাক লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে
পরিষ্কার করে নিতে হবে। নিয়মিত ব্যবহারের ফলে ত্বক হয়ে উঠবে সতেজ। উপাদান-
অ্যালোভেরার জেল, শুকনো কমলালেবুর খোসা গুঁড়ো, পোলার চাল গুঁড়ো, মধু, তুলসী পাতা। ব্যবহার-পদ্ধতি-
অ্যালোভেরার জেল, শুকনো কমলালেবুর খোসা গুঁড়ো, পোলার চাল গুঁড়ো, মধু, তুলসী পাতা
বাটা এই সবগুলো উপকরন একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে
কিছুক্ষন লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে পানির ঝাপটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
এই প্যাক ত্বকের বলিরেখা দূর করে। উপাদান-
অ্যালোভেরার জেল, মুলতানি মাটি, কফি। ব্যবহার-পদ্ধতি-
অ্যালোভেরার জেলের সাথে মুলতানি মাটি ও সামান্য কফির গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে
নিতে হবে। এই প্যাক ১৫/২০ মিনিট ত্বকে রেখে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
এরফলে ব্রণের দাগ দূর হবে।
এছাড়াও
নারকেল তেলের সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে কনুই বা হাঁটুর কালো দাগ দূর করা সম্ভব। |
No comments:
Post a Comment