চুলের যত্নে কলার প্যাক
চুলের যত্নে কলার কিছু প্যাকের উল্লেখ করা হলো-
উপকরন- কলা, নারকেল তেল
ব্যবহার- প্রনালী- পাকা কলা ব্লেন্ড করে এরসাথে নারকেল
তেল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। চুলে এই পেস্ট দিয়ে প্রায় ২৫/৩০ মিনিট অপেক্ষা
করে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি চুলকে মসৃণ করে।
উপকরন- কলা, ডিম।
ব্যবহার- প্রনালী- কলা এবং ডিম একসাথে ব্লেন্ড করে মিশিয়ে
নিতে হবে। ঘন এই পেস্ট চুলে দিয়ে প্রায় ২৫/৩০ মিনিট অপেক্ষা করে চুল ভালো করে পানি
দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি চুলের পুষ্টি জোগাবে।
উপকরন- কলা, টকদই।
ব্যবহার- প্রনালী- কলা চটকে বা ব্লেন্ড করে এরসাথে টকদই
খুব ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট চুলে দিয়ে প্রায় ৩০/৩৫ মিনিট
অপেক্ষা করে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কলা টকদইয়ের এই পেস্ট চুল পড়া
রোধ করতে কার্যকরী।
উপকরন- কলা, অ্যালোভেরার জেল।
ব্যবহার- প্রনালী- পাকা কলা এবং অ্যালোভেরা একসাথে ব্লেন্ড
করে মিশিয়ে নিতে হবে। এই পেস্ট চুলে দিয়ে প্রায় ৩০/৩৫ মিনিট অপেক্ষা করে চুল ভালো করে
পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে চুল হবে মসৃণ।
উপকরন- কলা, ডিম, অলিভ অয়েল, মধু।
ব্যবহার- প্রনালী- কলা, ডিম, অলিভ অয়েল এবং মধু এই সবগুলো
উপকরন একসাথে ব্লেন্ড করে প্যাক তৈরি করে নিতে হবে। এবার এই প্যাক চুল এবং মাথায় খুব
ভালো করে মেখে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক চুলে পুষ্টি জোগাবে সঙ্গে চুলের
উজ্জ্বল্য বাড়াবে।
.png)
No comments:
Post a Comment