Breaking

Sunday, 16 July 2023

খুশকিমুক্ত ঘরোয়া উপায়ে

 

খুশকিমুক্ত ঘরোয়া উপায়ে


খুশকিমুক্ত চুল পেতে ঘরোয়া প্যাকগুলি ব্যবহার করতে পারেন। নিম্নলিখিত ঘরোয়া প্যাকগুলি আপনাকে সহায়তা করতে পারে।

উপকরন- হানি বা মধু, দুধ বা দই।

ব্যবহার-প্রনালী- চুলের প্রয়োজন অনুযায়ী মধু এবং দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট চুলে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। হানিমাস্টি প্যাক চুলের জন্য খুবই জনপ্রিয়। এটি চুলের শুষ্কতা দূর করে। চুলকে খুশকি মুক্ত করে।

উপকরন- অ্যালোভেরা জেল, শ্যাম্পু।

ব্যবহার-প্রনালী- অ্যালোভেরা জেলের সাথে শ্যাম্পু মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল খুশকি মুক্ত হবে। এতে চুল মজবুত হবে। এছাড়াও চুলে চকচকে ভাবের সৃষ্টি হবে।

উপকরন- অলিভ অয়েল, পেঁয়াজের রস।

ব্যবহার-প্রনালী- চুলের ঘনত্ব অনুযায়ী অলিভ অয়েল এবং পেঁয়াজের রস নিয়ে পুরো চুল এবং মাথায় মেখে প্রায় ৪০/৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এতে খুশকি সমস্যার দ্রুত উপকার পাওয়া যাবে। এই মিশ্রণ সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

উপকরন- টকদই, ডিম।

ব্যবহার-প্রনালী- টক দইয়ের সাথে ডিমের কুসুম খুব ভালো করে মিশিয়ে পুরো চুল এবং মাথায় ভালোভাবে ম্যাসাজ করুন। ৪০/৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে নিন। এরফলে চুলের খুশকি দূর হবে।

উপকরন- মেথি, টকদই

ব্যবহার-প্রনালী- প্রয়োজন মতো মেথি রাতে পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে বা ব্লেন্ড করে নিয়ে এরসাথে টক দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট চুল এবং মাথার ত্বকে ভালো করে মেখে নিতে হবে। প্রায় ৪০/৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এতে খুশকি সমস্যার সমাধান হবে।

এছাড়াও চুলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এরফলে চুল খুশকি মুক্ত এবং ঝরঝরে হবে।

No comments:

Post a Comment