ত্বক উজ্জ্বল দুধ ও সরে
দুধ যেমন আদর্শ
খাদ্য হিসেবে বিবেচিত। তেমনি ত্বকের উজ্জ্বলতায় দুধ এবং দুধের সর দারুণ কার্যকরী।
দুধের ল্যাক্টিক অ্যাসিড সান বার্ন দূর করে ত্বক উজ্জ্বল করে প্রাকৃতিকভাবে। উজ্জ্বলতা
ছাড়াও ত্বকের সকল ধরনের সুস্থ্যতা রক্ষা করে দুধের সর।
উপকরন- দুধের
সর, হলুদ।
ব্যবহার-প্রনালী-
প্রয়োজন মতো দুধের সর এবং হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে কিছুটা
শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে ত্বক উজ্জ্বল এবং মসৃণ হবে।
উপকরন- দুধের
সর, মধু।
ব্যবহার-প্রনালী-
প্রয়োজন মতো দুধের সরের সাথে সমপরিমান মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা
করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দুধের সর আর মধুর এই মিশ্রণ ত্বকের প্রাকৃতিক
ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
উপকরন- দুধের
সর, লেবুর রস, হলুদ।
ব্যবহার-প্রনালী-
দুধের সর, লেবুর রস আর সমান্য হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পানি
দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে চোখের নিচের কালিসহ মুখের কালো ছোপ-ছোপ দাগ থেকে
রক্ষা পাওয়া সম্ভব।
উপকরন- দুধের
সর, মধু, বেসন, লেবুর রস।
ব্যবহার-প্রনালী- দুধের সরের সাথে মধু, বেসন এবং লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে ১২/১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
উপকরন- দুধের
সর, ওটস।
ব্যবহার-প্রনালী-
দুধের সরের সাথে সমপরিমান ওটস মিশিয়ে মুখে ধীরে-ধীরে ঘষে ১০/১২ মিনিট অপেক্ষা করে পানি
দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে স্ক্রাবিং এর ফলে ত্বকের মৃত কোষ উঠে গিয়ে
ত্বক উজ্জ্বল হবে। এভাবে সপ্তাহে দুদিন এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
উপকরন- দুধের সর, মধু, লেবুর রস।
ব্যবহার-প্রনালী-
ত্বক উজ্জ্বল করতে দুধের সর অত্যন্ত উপকারী। এরজন্য ত্বকের প্রয়োজন মতো দুধের সর, মধু
এবং লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে ১২/১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার
করে নিতে হবে। এই মিশ্রণ নিয়মিত ব্যবহারে ত্বক ফর্সা হবে।
এছাড়াও দুধের সর মুখে খুব ভালো করে লাগিয়ে
নিন। ১৫/২০ মিনিট অপেক্ষা
করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে ত্বকের বলিরেখা দূর হবে এবং ত্বকের
বয়স কম মনে হয়।
.png)
No comments:
Post a Comment