Breaking

Wednesday, 5 July 2023

চুল কালার কফি দিয়ে

চুল কালার কফি দিয়ে

ত্বক এবং ‍চুলের যত্নে কফির ব্যবহার অতুলনীয়। কফি চুল প্রাকৃতিক ভাবে কালার করাসহ চুলকে নরম কোমল করে। এটি মাথার ত্বককেও ভালো রাখে।

 

চুল কালার কফি দিয়ে

উপাদান- কফির গুঁড়া, নারকেল তেল, মধু।

ব্যবহার- প্রনালী- কফির গুঁড়া, নারকেল তেল, মধু এই তিন উপকরন একসাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুলে এবং মাথায় ভালো করে মালিশ করে মাথা হেয়ার ক্যাপ দ্বারা ঢেকে রাখতে হবে। ২৫/৩০ মিনিট রেখে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ চুল পরিষ্কার করতে সাহায্য করে। মাথার ত্বককে নমনীয় করে।

উপাদান- কফির গুঁড়া, পানি।

ব্যবহার-প্রনালী- এক কাপ পানিতে দুই টেবিল চামচ কফির গুঁড়া দিয়ে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষন জ্বাল দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর এই মিশ্রণ শ্যাম্পু করা পরিষ্কার হালকা ভেজা চুলে দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। এতে চুলে সুন্দর রং বা কালার হবে।

উপাদান- কফির গুঁড়া, মেহেদি।

ব্যবহার-প্রনালী- মেহেদি পাতা বাটা বা ব্লেন্ড করে এরসাথে কফির গুঁড়া মিশিয়ে চুলে দিয়ে ৪০/৪৫ মিনিট রেখে চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই পদ্ধতিতে চুল প্রাকৃতিক ভাবে রং বা কালার হবে।

এই পদ্ধতিতে কফি ব্যবহারের পূর্বে চুলের ধরন বুঝে করতে হবে। কারন ভিন্ন- ভিন্ন চুলে ভিন্ন-ভিন্ন ফলাফল দেয়। যদি কোন ধরনের প্রতিক্রিয়া বা অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কফির ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।


No comments:

Post a Comment