মুলতানি মাটি দিয়ে চুলের যত্ন
মুলতানি মাটি বিভিন্ন উপাদানসমূহ যেমন- চুন, সিলিকন, ফসফরাস,
আয়োডিন, সালফার ইত্যাদি যা চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। মুলতানি মাটির
বিভিন্ন ধরন রয়েছে। যেমন- বেন্টানাইট ক্লে, কোসট মাটি, গ্রে মাটি, রেড মাটি ইত্যাদি।
চুলের ধরন বুঝে এই মাটি বাছাই করতে হবে।
উপাদান- মুলতানি মাটি, রিঠা পাউডার।
ব্যবহার- প্রনালী-চুলের প্রয়োজন মতো মুলতানি মাটি নিয়ে
প্রায় ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এর সাথে রিঠা পাউডার ভালো করে মিশিয়ে ত্রিশ মিনিট
রেখে দিতে হবে। এরপর পুরো মাথার ত্বক এবং চুলে এই মিশ্রণ দিয়ে প্রায় ২৫/৩০ মিনিট অপেক্ষা
করে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি তৈলাক্ত চুলের জন্য উপকরী।
উপাদান- মুলতানি মাটি, মধু, লেবুর রস, দই।
ব্যবহার-প্রনালী-
চুলের প্রয়োজন মতো মুলতানি মাটি মধু,
লেবুর রস, দই এই সবগুলো উপকরন একসাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর পুরো
মাথার ত্বক এবং চুলে এই মিশ্রণ দিয়ে একটি তোয়ালা দিয়ে শক্ত করে পেচিয়ে প্রায় ২৫/৩০
মিনিট অপেক্ষা করে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি শুষ্ক চুলের
জন্য উপকারী।
উপাদান- মুলতানি মাটি, মেথি,লেবুর রস।
ব্যবহার-প্রনালী- ৫/৬ চামচ বা প্রয়োজন মতো মেথি রাতে পানিতে
ভিজিয়ে রেখে সকালে বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। এই বাটা মেথির সাথে মুলতানি মাটি
এবং লেবুর রস মিশিয়ে প্যাকটি তৈরি করে নিতে হবে। এরপর পুরো মাথার ত্বক এবং চুলে এই
মিশ্রণ দিয়ে একটি তোয়ালা দিয়ে শক্ত করে পেচিয়ে প্রায় ৩০/৩৫ মিনিট অপেক্ষা করে চুল ভালো
করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চুলের খুশকি দূর করতে এই প্যাকটি দারুণ উপকরী।
উপাদান-মুলতানি মাটি, চালের গুঁড়া, ডিমের সাদা অংশ।
ব্যবহার-প্রনালী-
মুলতানি মাটির সাথে চালের গুঁড়া এবং একটি ডিমের সাদা অংশ দিয়ে এই প্যাকটি তৈরি করে
নিতে হবে। এরপর চুলে দিয়ে পাঁচ মিনিট রেখে চিরুনী দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিতে
হবে। এরপর ১২/১৫ মিনিট রেখে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ডিমের সাদা
অংশ চুলের প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এই পদ্ধতিতে মুলতানি মাটি চুল সোজা করতে
সাহায্য করে।
.png)
No comments:
Post a Comment