চুল ফাটা দূর
চুলের সৌন্দর্য ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের একটি
গুরুত্বপূর্ণ অংশ। সুন্দর স্বাস্থ্যেজ্জ্বল চুল অন্যকে যেমন আকর্ষণ করে তেমনি
ব্যক্তির চিত্তকেও আনন্দিত করে। তবে বিভিন্ন কারনে চুলের বিভিন্ন সমস্যা হতে পারে।
এমনি একটা সমস্যা হলো চুলের আগা ফাটা।
বিভিন্ন কারনে চুলের আগা ফেটে যেতে পারে। যেমন-
- অতিরিক্ত কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার
- চুলে ব্যবহৃত পানিতে সমস্যা।
- শরীরে পর্যাপ্ত পানির অভাব।
চুলের আগা ফাটা দূর করতে
কার্যকরী কিছু প্যাক-
উপকরন-
- অলিভ অয়েল
- মধু
- টকদই
ব্যবহার-প্রনালী-চুলের
প্রয়োজন মতো টকদইয়ে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল
এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৪০/৪৫ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে
নিতে হবে।
উপকরন-
- ক্যাস্টার অয়েল- ১ টেবিল চামচ
- অ্যালোভেরা- ৪ টেবিল চামচ
- পাকা আমের পাল্প
ব্যবহার-প্রনালী-
পাকা আমের পাল্পে অ্যালোভেরা এবং ক্যাস্টার অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই
প্যাক চুল এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৪০/৪৫ মিনিট পরে শ্যাম্পু
করে ধুয়ে নিতে হবে।
উপকরন-
- ডিম- ১ টি
- আমন্ড অয়েল - ২ চা চামচ
- অলিভ অয়েল- ২ চা চামচ
ব্যবহার-প্রনালী-
একটি পাত্রে ডিম ফেটে এরসাথে আমন্ড অয়েল এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে
হবে। এই প্যাক চুল এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৪০/৪৫ মিনিট পরে
শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।
উপকরন-
- মেথি
- টকদই
- মধু
- অ্যালোভেরা
ব্যবহার-প্রনালী-
মেথি ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরসাথে টকদই, মধু
এবং অ্যালোভেরার
জেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং মাথার ত্বকে
লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৪০/৪৫ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।
এছাড়াও ব্যবহার করা নারকেল তেলে কিছুটা মেথি বা কালোজিরা দিয়ে রাখতে পারেন। এই তেল ব্যবহারে চুলের আগা ফাটা দূর করতে সাহায্য করবে।
.png)
No comments:
Post a Comment