ত্বকের যত্ন ফল রসে
গ্রীষ্মকালীন সুস্বাদু ফল
তরমুজ।
তরমুজের
উপকারীতা-
- তরমুজের পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
- চোখ ভালো রাখতে সাহায্য করে তরমুজের ক্যারোটিনয়েড।
- প্রতিদিন ২ চা চামচ তরমুজের রস খেলে টাইফয়েড রোগে উপকার মিলবে।
- তরমুজ হৃদরোগীদের জন্যও বেশ উপকারী।
অ্যান্টিঅক্সিডেন্ট
সমৃদ্ধ তরমুজ ত্বক ও চুলের যত্নেও অতুলনীয়।
উপকরন-
- তরমুজ
- শশা
ব্যবহার-প্রনালী- তরমুজ এবং শশা একসাথে পেস্ট তৈরি করে নিতে হবে।
মসৃণ এই পেস্ট ত্বকে লাগিয়ে প্রায় ১৫/২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার
করে নিতে হবে। এই প্যাক ত্বকের ট্যান দূর করে।
উপকরন-
- তরমুজ
- গোলাপজল
ব্যবহার-প্রনালী- বিচি ছাড়া তরমুজের রস তৈরি করে নিতে হবে। এরসাথে
গোলাপজল মিশিয়ে ত্বকে লাগাতে হবে। তরমুজের ম্যালিক অ্যাসিড ত্বকের এক্সফোলিয়েটর
হিসেবে কাজ করে।
উপকরন-
- তরমুজের রস- ২ টেবিল চামচ
- টকদই- ২ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী- বিচি ছাড়া তরমুজের রস তৈরি করে নিতে হবে। এরসাথে টকদই
মিশিয়ে ত্বকে লাগাতে হবে। মসৃণ এই পেস্ট ত্বকে লাগিয়ে প্রায় ১৫/২০ মিনিট পরে
ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাক ত্বককে সতেজ এবং উজ্জ্বল
করে।
উপকরন-
- তরমুজ- ৩/৪ পিচ
- কাঁচা দুধ- ২ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী- বিচি ছাড়া তরমুজ ম্যাশ করে এরসাথে কাঁচা দুধ
মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে
হবে। দাগহীন ত্বকের জন্য এই প্যাক কার্যকর।
উপকরন-
- তরমুজ- ৩/৪ পিচ
- লেবুর রস-১ চা চামচ
ব্যবহার-প্রনালী- বিচি ছাড়া তরমুজের রস তৈরি করে
নিতে হবে। এরসাথে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগাতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা
পানিতে ধুয়ে ফেলতে হবে। তরমুজ লেবুর রসের এই প্যাক ত্বকের শুষ্কতা দূর করে। এটি
ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে ময়েশ্চারাইড করে।
উপকরন-
- তরমুজ
- মধু-১ চা চামচ
ব্যবহার-প্রনালী- তরমুজের সাদা বাকলের অংশে মধু
দিয়ে সরাসরি মুখে ধীরে-ধীরে ঘষার ফলে মেছতার দাগসহ ত্বকের পোড়া ভাবও দূর হবে। আর
মধুর ব্যবহারের ফলে ত্বকের প্রদাহ বা জ্বালা-পোড়া দূর হবে।
এছাড়াও তরমুজের বিচি গুঁড়ো করে লেবুর রসে মিশিয়ে
স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। এতে ত্বকের মরা চামড়াসহ ত্বকের অতিরিক্ত
তেলতেলে ভাব দূর হবে।
.png)
No comments:
Post a Comment