চুল পাকা দূর করবে প্যাক
চুল সাদা বা পেকে যাওয়ার
পিছনে রয়েছে একাধিক কারণ। এর মধ্যে একটি কারণ হলো ভিটামিনের অভাব। গবেষণায় দেখা গেছে
ভিটামিন ডি-এর অভাবে চুল পাকতে শুরু করে। এছাড়াও ভিটামিন বি১২, বি৬ এবং ভিটামিন ই এর
অভাবে এই সমস্যা হতে পারে।
- চুল পাকা রোধ করতে খাদ্য তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে হবে।
- অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার চুল পাকা রোধ করতে সহায়তা করে।
- ভিটামিন বি১২ খাদ্য তালিকায় রাখার ফলে চুল পাকা সমস্যা দূর হবে।
- চুলের পুষ্টি জোগাতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে।
এছাড়াও ঘরোয়া প্যাক ব্যবহার করে চুল পাকা
রোধ করা সম্ভব। যেমন-
উপকরন-
- আমলকী
- নারকেল তেল
ব্যবহার-প্রনালী- কাঁচা আমলকী ব্লেন্ড
করে রস তৈরি করে নিয়ে বা আমলকী গুঁড়ার সাথে নারকেল তেল মিশিয়ে চুল এবং মাথার ত্বকে
লাগিয়ে ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো ফলাফলের
জন্য সপ্তাহে ৩/৪ দিন এই প্যাক চুলে ব্যবহার করতে পারেন।
উপকরন-
- নারকেল তেল
- লেবুর রস
ব্যবহার-প্রনালী- চুলের প্রয়োজন মতো নারকেল
তেলের সাথে লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং মাথার ত্বকে
লাগিয়ে ৩০/৪০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
উপকরন-
- অলিভ অয়েল
- পেঁয়াজের রস
ব্যবহার-প্রনালী- চুলের প্রয়োজন মতো অলিভ
অয়েলের সাথে পেঁয়াজের রস মিশিয়ে চুলে খুব ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে। ৩০/৪০
মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে চুল পাকা দূর
হবে, পাশাপাশি চুলের পুষ্টি জোগাবে এই মিশ্রণ।
এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্ল্যাক
টি সপ্তাহে ২/৩ দিন ব্যবহারে ভালো ফলাফল পাবেন।
.png)
No comments:
Post a Comment