চোখের কালচেভাব দূর
চোখ একটি গোলাকার অঙ্গ। যা
সাধারণভাবে স্ফীত লেন্স এবং রেটিনা নামক অঙ্গের সাথে সংযুক্ত থাকে। চোখ আমাদের দেখতে
সাহায্য করে। সুন্দর চোখ মুখের সৌন্দর্য বর্ধন করে।
চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর একটি হলো চোখের চারপাশ কালচে হয়ে যায়। কি কারণে এই কালচে ভাবের সৃষ্টি হয় এবং কি করে তা দূর করা যায়, সেসম্পর্কে নিচে দেওয়া হলো-
চোখের কালচেভাবের কারণ-
- যখন কেউ চিন্তার মধ্যে থাকে, তখন তার প্রভাব চোখে পড়ে। অর্থাৎ চোখের নিচে কালচে ভাবের সৃষ্টি হয়।
- মানসিক অবস্থার পরিবর্তনে যেমন- নিরাশা, উদাসীনতা, চিন্তা, মানসিক চাপ ইত্যাদির কারণে চোখের নিচে কালচে ভাব জন্মাতে পারে।
- মানসিক অবস্থা নিয়ন্ত্রণ না করার ফলে তা শারীরিক অস্থিরতার সৃষ্টি করে, যা চোখের নিচে কালচে ভাবের কারণ হতে পারে।
- অতিরিক্ত স্ট্রেস, মানসিক এবং শারীরিক কাজের চাপে চোখের চারপাশে কালচে ভাবের সৃষ্টি হয়।
- বয়স বাড়ার সাথে-সাথে, সঠিক যত্নের অভাবে চোখের চারপাশে কালচে ভাবের সৃষ্টি হয়।
- রুটিন ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাত্রা, পর্যাপ্ত ঘুমের ঘাটতি হলে, চোখের নিচে কালচে ভাবের সৃষ্টি হয়।
চোখের কালচেভাব দূর করতে করণীয়-
- মানসিক অবস্থার পরিবর্তনে নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন।
- স্বাস্থ্যকর খাবার এবং পানীয় গ্রহন। প্রয়োজনে ভিটামিন এবং খনিজ সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে।
- সঠিক যত্নের মাধ্যমে কালচে ভাব দূর করা।
- আইক্রিম বা আই জেল ব্যবহার করা।
- দীর্ঘক্ষন বা একটানা মোবাইল বা কম্পিউটারে কাজ করা থেকে বিরত থাকা।
- চোখ অযথা কচলানো বা ঘষাঘষি করা থেকে বিরত থাকা।
- চোখ ঠান্ডা বা আর্দ্র রাখতে পানি বা গোলাপ জলের ঝাপটা দেওয়া যেতে পারে।
- জেড রোলার ব্যবহার করে অলিভ অয়েল ধীরে-ধীরে চোখের নিচে ব্যবহার করে চোখের নিচের ত্বকের প্রদাহ কমানো থেকে শুরু করে ত্বকের ফোলাভাব কমানো এবং কালচে ভাব দূর করা, বলিরেখা দূর করার মতো একাধিক উপকার পাওয়া সম্ভব।
- রেটিনল বা রেটিনয়েড চোখের চারপাশের বলিরেখা বা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে।
- চোখের ফোলা ভাব এবং চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে ব্যবহার করা গ্রিন টির দুটি ব্যাগ প্রায় ২ ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা টি ব্যাগ চোখ বন্ধ করে এর উপরে ১০/১২ মিনিট রাখার ফলে উপকৃত হবেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি চোখকে সতেজ করবে।
- চোখকে সুন্দর করতে এবং শুষ্কতা দূর করতে চোখের চারপাশে অ্যালোভেরার জেল লাগাতে পারেন।
- চোখের চারপাশে হালকা হাতে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে। এরফলে কালচে ভাব দূর হবে।
- ধূমপান যেমন ত্বকের ক্ষতি করে, তেমনি এটি চোখের ত্বকেরও ক্ষতি করে। তাই ধূমপান ত্যাগ করার ফলে চোখের সৌন্দর্য বাড়বে।
.png)
No comments:
Post a Comment