Breaking

Thursday, 3 August 2023

ত্বকের যত্ন ফল খেয়ে

ত্বকের যত্ন ফল খেয়ে

প্রয়োজনীয় মিনারেল, ভিটামিন এবং প্রোটিন সহ বিভিন্ন ধরনের খাদ্য গ্রহন করা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী।

 

ত্বকের যত্নে কিছু ফলের উপকারীতা নিম্নরুপ-

আপেল-

অনেক রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি মানুষের স্বাস্থ্য গঠনে সহায়ক ফলের মধ্যে অন্যতম হলো আপেল। প্রতিদিন আপেল খাবার ফলে শরীর নানা রকম অসুখ থেকে দূরে থাকে।কারণে প্রতি ১০০ গ্রাম খোসাসহ আপেলে রয়েছে-

  • খাদ্যশক্তি- ৫২ কিলোক্যালরি
  • শর্করা- ১৩.৮১ গ্রাম
  • চিনি- ১০.৩৯ গ্রাম
  • খাদ্যআঁশ- ২.৪ গ্রাম
  • চর্বি- ০.১৭ গ্রাম
  • আমিষ- ০.২৬ গ্রাম
  • জলীয় অংশ- ৮৫.৫৬ গ্রাম

এছাড়াও আপেলে ভিটামিন-এ, সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আপেল ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা পড়তে দেয় না। তাই নিয়মিত আপেল খেলে ত্বক হবে বলিরেখামুক্ত ঝকঝকে স্বাস্থ্যোজ্জ্বল।

লেবু-

লেবুতে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু ত্বক ভালো রাখে। এটি প্রাকৃতিক ব্লিচিং-এর কাজ করে। ত্বকের কালো দাগছোপ দূরসহ ত্বক উজ্জ্বল করতে লেবু ত্বকে ব্যবহারের পাশাপাশি প্রতিদিন লেবু খাওয়ার অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ত্বক ভীতর থেকে ভালো থাকবে।

কমলা-

কমলায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকে বলিরেখা এবং বয়সের ছাপ পড়তে দেয় না। এর ভিটামিন সি শরীরের জন্য বেশ উপকারী। কমলার রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা প্রাকৃতিক ব্লিচ উপাদান হিসেবে কাজ করে। ত্বক উজ্জ্বল করে এই সাইট্রিক অ্যাসিড।

কলা-

কলা বিভিন্ন গুণাগুণে সমৃদ্ধ একটি ফল। কলাতে রয়েছে আমিষ, ভিটামিন এ, বি, ই এবং খনিজ। কলাতে উপস্থিত ভিটামিনগুলো একসাথে অ্যান্টিঅক্সিডেন্ট রুপে ত্বকের যত্নে কাজ করে। কলা ত্বকের উজ্জ্বলতা, কোমলতা বাড়ায়। উচ্চ পটাশিয়াম যুক্ত কলা ত্বকের আর্দ্রতা রক্ষায় কার্যকরীতাই কলা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ত্বককে আর্দ্র রাখতে পারি এবং ব্রণ থেকে রেহাই পেতে পারি।

আম-

সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর আমে রয়েছে ভিটামিন এ, বি৬, ই, সি, কে, পলিফেনলস এবং ক্যারোটিনয়েডস। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিক্যানসার উপাদান অনেক বেশী শক্তিশালী। পলিফেনলস ত্বকের বলিরেখা প্রতিরোধে কার্যকরীতাই ত্বকে লাগানোর পাশাপাশি খাদ্য তালিকায় এই ফল রাখতে পারেন।


No comments:

Post a Comment