ত্বক উজ্জ্বল গাদা ফুলে
সুগন্ধীযুক্ত গাঁদা ফুলের রয়েছে ভেষজ গুণাবলি। সৌন্দর্য বর্ধন ছাড়াও এই ফুল ত্বকের ক্ষত চিকিৎসায় ব্যবহার করা হয়। ত্বক ও চুলের যত্নেও গাঁদা ফুল ব্যবহার করা হয়।
গাঁদা ফুলের উপকারীতা-
- সামান্য মাখনের সাথে কিছুটা গাঁদা ফুলের পাপড়ি মিশিয়ে টানা কয়েকদিন খেলে অর্শ্ব-পাইলসের সমস্যা দূর হয় এবং রক্ত পড়া দূর হয়।
- গাঁদা ফুল শুকিয়ে পুড়ে ছাই দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখের ঘা থেকেও রেহাই পাওয়া যায়।
- গাঁদা ফুল নিস্তেজ এবং কুঁচকে যাওয়া ত্বককে সতেজ এবং স্বাস্থ্যোজ্জ্বল করে।
- গাঁদা ফুলের অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ক্ষত দূর করে। একই সাথে ত্বকের ফুসকুড়ি থেকেও মুক্তি দেয়।
- ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
- ত্বকের কোষ তৈরি করে।
- ত্বকের কালো দাগছোপ দূর করে।
ত্বকের যত্নে গাঁদা ফুল
উপকরন-
- আমন্ড অয়েল- ৮০ মিলিলিটার
- গাঁদাফুল- ১টি
ব্যবহার-প্রনালী- মুখবন্ধ বোতল বা জারে
আমন্ড অয়েল দিয়ে তাতে গাঁদা ফুল দিয়ে ১২/১৫ দিন রেখে দিতে হবে। ফুলের নির্যাস তেলের
সাথে মিশে যাবার পর এই তেল রাতে মুখের ত্বকে ম্যাসাজ করে রেখে, পরদিন সকালে ঠান্ডা
পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে।
উপকরন-
- গাঁদা ফুলের পাঁপড়ি- ১/২ কাপ
- গোলাপজল- ৫ চা চামচ
- আপেল টুকরা- ১/৪ কাপ
ব্যবহার-প্রনালী- সবগুলো উপকরন একসাথে
ব্লেন্ড করে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে
হবে। ১৫/২০ মিনিট পরে ঠান্ডা পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এতে ত্বক হবে উজ্জ্বল
এবং মসৃণ।
উপকরন-
- গাঁদা ফুলের পাঁপড়ি- ১/২ কাপ
- চালের গুঁড়ো- ১ চা চামচ
- লেবুর রস- ১/২ চা চামচ
ব্যবহার-প্রনালী- সবগুলো উপকরন একসাথে
ব্লেন্ড করে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে
হবে। কিছুটা শুকিয়ে গেলে ধীরে-ধীরে ঘষে মুখ ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার
করে নিতে হবে। এভাবে স্ক্রাবিং-এর ফলে ত্বকের মৃত কোষ, কালো দাগছোপ উঠে গিয়ে ত্বক ঝকঝকে
হবে।
উপকরন-
- গাঁদা ফুলের পাঁপড়ি- ১/২ কাপ
- বেসন- ১ চা চামচ
- শশা- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- গাঁদা ফুলের পাঁপড়ি
এবং শশা একসাথে ব্লেন্ড করে এরসাথে বেসন খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।
এই প্যাক ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে ঠান্ডা পরিষ্কার
পানিতে ধুয়ে নিতে হবে। এই প্যাক ব্রণ দূর করতে কার্যকর।
.png)
No comments:
Post a Comment