Breaking

Saturday, 5 August 2023

ত্বক সুন্দর করবে তিসি

ত্বক সুন্দর করবে তিসি

তিসির পুষ্টি উপাদান-

  • ক্যালোরি- ৫৩৪ গ্রাম
  • প্রোটিন- ১৩.৮গ্রাম
  • কার্বোহাইড্রেট- ২৮.৯ গ্রাম
  • ফাইবার- ২৩.৩ গ্রাম
  • ফ্যাট- ৪২.২ গ্রাম
  • নায়াসিন বি৩- ৩.০৮ মিলিগ্রাম
  • প্যানটোথেনিক অ্যাসিড বি৫- ০.৯৮৫ মিলিগ্রাম
  • ভিটামিন বি৬- ০.৪৭৩ মিলিগ্রাম
  • ফোলেট বি৯- ২২%

ত্বকের যত্নে তিসি-

তিসির তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের সংক্রমণ এবং ইরিটেশন গুলো তিসির তেল সমাধান করে। এছাড়াও তিসির ওমেগা ফ্যাটি-৩ এসিড এবং উচ্চ মানের এন্টি-ফালামেট্ররি প্রোপার্টিজ ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ব্রণ ব্ল্যাক হেডসের সমস্যা দূর করে।

এছাড়াও-

  • ত্বকের বলিরেখা দূর করে।
  • শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় রাখে।
  • ত্বকের নানা ধরনের ইনফেকশন বা সংক্রমণ এবং চোখের নিচের ফোলা ভাব প্রতিরোধ করে।
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • সানবার্ন বা রোদে পোড়া ভাব এবং ত্বকের কালো দাগছোপ দূর করে।
  • ত্বকের টিস্যুকে সুস্থ্য রাখে তিসি।
  • ব্রণসহ ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করে।
  • তিসি ত্বকের ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে।

ত্বকে তিসির ব্যবহার-

উপকরন-

  • তিসি বীজ - ৫/৬ চা চামচ
  • অলিভ অয়েল-১/২ কাপ
  • ভিটামিন ই ক্যাপসুল-২/৩ টি
  • এসেনশিয়াল অয়েল- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- একটি পাত্রে অলিভ অয়েলে তিসি বীজ দিয়ে ৪/৫ মিনিট মৃদ আঁচে জ্বাল দিলে তিসি বীজ থেকে আঠালো তরল পদার্থ বের হয়ে আসলে চুলা থেকে নামিয়ে তেল ঠান্ডা করে নিতে হবে। এরপর ছেঁকে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল কেটে ভীতরের তেল দিয়ে সুগন্ধির জন্য এসেনশিয়াল অয়েল খুব ভালো করে মিশিয়ে তৈরি করে নিতে হবে তিসির তেল। নিয়মিত এই তেল ত্বকে ব্যবহারের ফলে ত্বক হবে সতেজ এবং স্বাস্থ্যেজ্জ্বল।

উপকরন-

  • তিসির জেল
  • চালের গুঁড়া
  • মধু
  • অলিভ অয়েল

ব্যবহার- প্রনালী- তিসি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে এরসাথে চালের গুঁড়া, মধু এবং অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে ত্বক হবে উজ্জ্বল এবং টানটান।

উপকরন-

  • তিসি- ১ চা চামচ
  • মুলতানি মাটি- ১ চা চামচ
  • লেবুর রস- ১ চা চামচ
  • মধু- ১/২ চা চামচ

ব্যবহার- প্রনালী- তিসি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে এরসাথে মুলতানি মাটি, লেবুর রস এবং মধু মিশিয়ে তৈরি করে নিতে হবে মসৃণ প্যাক। এই প্যাক মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে ত্বক হবে উজ্জ্বল এবং দূর হবে ব্রণের সমস্যা।

উপকরন-

  • তিসি- ১ চা চামচ
  • হলুদ- ১ চা চামচ
  • পানি- সামান্য

ব্যবহার- প্রনালী- তিসি পাউডার বা তিসি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে এরসাথে হলুদ এবং সমান্য পানি দিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে ত্বকের শুষ্কতা দূর হবে এবং ত্বক হবে সতেজ।

No comments:

Post a Comment