Breaking

Tuesday, 8 August 2023

কেওলিনে চুলের যত্ন

কেওলিনে চুলের যত্ন

কেওলিন ক্লে হলো মুলতানি মাটির মতোই প্রাকৃতিক একটি উপাদান যা ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা হয়। তবে এটি মুলতানি মাটির চেয়ে খানিকটা বেশি সাদা হয়ে থাকে।

ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্নেও কেওলিন ক্লে ব্যবহার করা হয়। এই কেওলিন ক্লেতে বিভিন্ন উপাদানে মিশিয়ে তৈরি করে নেওয়া হয় হেয়ার প্যাক।

উপকরন-

  • কেওলিন ক্লে
  • ডিম
  • অলিভ অয়েল

ব্যবহার-প্রনালী- কেওলিন পাউডারের সাথে ডিম এবং অলিভ অয়েল মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ৪০/৪৫ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাক চুলের দ্রুত বৃদ্ধিতে কার্যকর। সপ্তাহে দুইদিন ব্যবহারেই ভালো ফল পাওয়া যাবে।

উপকরন-

  • কেওলিন ক্লে
  • টকদই
  • লেবুর রস

ব্যবহার-প্রনালী- কেওলিন পাউডারের সাথে টকদই এবং লেবুর রস মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ৪০/৪৫ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

কেওলিন ক্লে চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য বজায় রাখতে কার্যকর। 

No comments:

Post a Comment