Breaking

Wednesday, 9 August 2023

ত্বক উজ্জ্বল হবে তেতুলে

 ত্বক উজ্জ্বল হবে তেতুলে      

টক মিষ্টি ফল তেঁতুল। এতে রয়েছে অ্যাসিড যা ত্বকের স্বাস্থ্য এবং সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।


তেঁতুলের উপাদন-

  • ফসফরাস
  • অ্যামিউ অ্যাসিড
  • ম্যাগনেসিয়াম
  • মিনারেল
  • আলফা হাইড্রক্সি অ্যাসিড
  • ভিটামিন সি
  • এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ তেঁতুল ত্বকের জন্য উপকারী।

ত্বকের যত্নে তেঁতুলের প্যাক-

উপকরন-

  • তেঁতুলের ক্কাথ- ২ চা চামচ
  • কাঁচা হলুদ- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- পাঁকা তেঁতুলের ক্কাথের সাথে হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • তেঁতুলের ক্কাথ- ১ চা চামচ
  • কাঁচা হলুদ- ১ চা চামচ
  • বেসন- ২ চা চামচ

ব্যবহার-প্রনালী- পাঁকা তেঁতুল পানিতে কিছুক্ষন ভিজিয়ে ক্কাথ তৈরি করে নিতে হবে। এরপর এরসাথে কাঁচা হলুদ এবং বেসন মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করবে এই প্যাক।

উপকরন-

  • তেঁতুলের ক্কাথ- ১ চা চামচ
  • চন্দন গুঁড়ো বা বাটা- ১ চা চামচ
  • গোলাপজল- ২ চা চামচ
  • টকদই- ১ চা চামচ
  • মুলতানি মাটি- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- পাঁকা তেঁতুলের ক্কাথ বা রস নিয়ে এরসাথে চন্দন গুঁড়ো বা বাটা, টকদই, মুলতানি মাটি এবং গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দ্রুত ত্বক উজ্জ্বল করবে এই প্যাক।

উপকরন-

  • তেঁতুলের ক্কাথ- ১ চা চামচ
  • লবণ- ১ চা চামচ
  • টকদই বা দুধের সর- ২ চা চামচ

ব্যবহার-প্রনালী- পাঁকা তেঁতুলের ক্কাথ বা রস নিয়ে এরসাথে লবণ এবং টকদই বা দুধের সর মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে। ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানিতে দিয়ে ধুয়ে নিতে হবে। তেঁতুলে রয়েছে আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা এক্সফোলিয়েট গুণ সমৃদ্ধ। এই প্যাক ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে এবং বয়সের ছাপও পড়তে দেয় না।

উপকরন-

  • তেঁতুলের ক্কাথ- ১ টেবিল চামচ
  • বেকিং সোডা- ১ টেবিল চামচ
  • লেবুর রস- ১ চা চামচ
  • ব্রাউন সুগার- ১ টেবিল চামচ

ব্যবহার-প্রনালী- পাঁকা তেঁতুলের ক্কাথ বা রস নিয়ে এরসাথে বেকিং সোডা, লেবুর রস এবং ব্রাউন সুগার মিশিয়ে স্ক্রাবার তৈরি করে নিতে হবে। এই স্ক্রাবার সারা শরীরে ৪/৫ মিনিট স্ক্রাবিং করে নিতে হবে। এরপর কিছুক্ষন অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে। সপ্তাহে একদিন এভাবে তেঁতুল দিয়ে পুরো শরীরের ময়লা পরিষ্কার করে নিতে পারেন।

তেঁতুল ত্বক উজ্জ্বল করে। তাই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলে তেঁতুলের প্যাক ব্যবহার করতে পারেন। তবে প্রথমে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে নিতে পারেন। ত্বকে কোন সমস্যা না হলে নিয়মিত ব্যবহার করতে পারেন।


No comments:

Post a Comment