লবঙ্গের উপকারিতা ত্বকে
লবঙ্গ এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। এন্টিব্যাক্টেরিয়াল, এন্টিফাঙ্গাল
এবং এন্টিভাইরাল সহ বিভিন্ন ঔষধি গুনে সমৃদ্ধ লবঙ্গ আমাদের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য
করে।
লবঙ্গের উপকারিতা-
- ব্রণসহ ব্রণের দাগছোপ দূর করতে কার্যকর।
- ত্বকের বলিরেখা দূর করে, তারুণ্যতা বজায় রাখে।
- লবঙ্গ ব্যবহারে ত্বকে সতেজতা ফিরে আসে।
- দাঁতের ব্যথায় লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।
- লবঙ্গ আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়।
- সর্দি কাশিতে লবঙ্গ খেলে উপকার মিলবে।
- লবঙ্গ মানসিক অশান্তি, স্ট্রেস কমাতে সহায়তা করে।
- ত্বকের দাগ দূর করতে কার্যকর লবঙ্গ।
- ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে।
- ত্বক দ্রুত উজ্জ্বল করে।
- লবঙ্গ তেল ত্বকের ফোলা ভাব দূর করতে সহায়তা করে।
- লবঙ্গ ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে।
- চুল পড়া কমায় লবঙ্গ।
- চুলের খুশকি দূর করে।
ত্বকে লবঙ্গের ব্যবহার-
উপকরন-
- লবঙ্গ তেল
- অলিভ অয়েল বা নারকেল তেল
ব্যবহার-প্রনালী- লবঙ্গ কিছুক্ষন রোদে
দিয়ে গরম করে গুঁড়ো করে নিতে হবে। এরসাথে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি
করে নিতে হবে। এই প্যাক ব্রণের উপর লাগিয়ে রাখতে হবে কিছুক্ষন। প্রায় ১২/১৫ মিনিট পরে
পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে ব্রণ সহজেই দূর হবে। পাশাপাশি ব্রণের ফলে সৃষ্ট দাগও দূর
হবে।
উপকরন-
- লবঙ্গ
- আপেল
- গ্রিন টি
- মধু
ব্যবহার-প্রনালী- খোসা ছাড়িয়ে আপেল ব্লেন্ড
করে এরসাথে গ্রিন টি গরম পানিতে ফুটিয়ে ঠান্ড করে মিশিয়ে নিতে হবে। এরপর মধু এবং কয়েক
ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে
এই পেস্ট ত্বকে লাগিয়ে নিতে হবে। ১৫/২০ মিনিট পরে প্যাক শুকিয়ে আসলে পানি ছিটিয়ে হালকা
হাতে স্ক্রাব করে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের ব্রণ দূর হবে। সপ্তাহে একদিন এই প্যাক
ব্যবহার করতে পারেন।
উপকরন-
- লবঙ্গ পাউডার
- মধু
- লেবুর রস
ব্যবহার-প্রনালী- লবঙ্গ পেস্ট বা পাউডারের
সাথে মধু এবং সমপরিমান লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে
রাখতে হবে। প্রায় ১৫/২০ মিনিট পরে পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে ত্বক সহজেই উজ্জ্বল
হবে।
উপকরন-
- লবঙ্গ তেল
- জোজোবা অয়েল
ব্যবহার-প্রনালী- কয়েক ফোঁটা লবঙ্গ তেলের
সাথে সমপরিমান জোজোবা অয়েল মিশিয়ে নিয়মিত ত্বকে ম্যাসাজ করার ফলে ঝুলে যাওয়া ত্বক টানটান
হবে এবং বলিরেখা দূর হয়ে ত্বকে তারুণ্যতা বজায় থাকবে।

No comments:
Post a Comment