ত্বকের দাগ দূর প্যাকে
সাধারণত সূর্যের UVA এবং UVB রেডিয়েশন ত্বকের দাগের একটি সাধারণ
কারণ। এটি ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দাগের সৃষ্টি করে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া,
ভাইরাস অথবা ফাঙ্গাসের সংক্রমণে ত্বকে দাগ পড়ে, যার ফলে স্কিন ইনফেকশন হয়। শরীরে হরমোনাল
পরিবর্ত যেমন- বয়ঃসন্ধি কাল, গর্ভধারণের সময়েও ত্বকে দাগের সৃষ্টি হয়। যা পরবর্তিতে
যত্নের অভাবে স্থায়ী দাগের সৃষ্টি করে। আবার ত্বকে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহারের ফলেও
দাগের সৃষ্টি করে।
সময় মতো পরিচর্যার অভাবে দাগগুলো স্থায়ীভাবে ত্বকে প্রভাব ফেলে, যা সহজে দূর করা সম্ভব হয় না। তাই প্রয়োজন সঠিক যত্নের। তবেই সম্ভব দাগহীন সুস্থ্য, সুন্দর ও পরিষ্কার ত্বক।
উপকরন-
- অ্যালোভেরা
ব্যবহার-প্রনালী- অ্যালোভেরার পাতা কেটে জেল
বের করে নিতে হবে। এই জেল মুখে, হাত-পা সহ শরীরের আরও অন্যান্য জায়গায় লাগিয়ে নিতে
পারেন। ২৫/৩০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আবার রাতে ঘুমানোর আগে মুখ
পরিষ্কার করেও এই জেল লাগিয়ে নেওয়া যেতে পারে। এবং সারারাত ত্বকে লাগিয়ে রেখে পরদিন
ধুয়ে নিতে পারেন। অ্যালোভেরা ত্বকের দাগছোপ দূর এবং পাশাপাশি ত্বককে মসৃণ এবং টানটান
করে। কারণ অ্যালোভেরাতে রয়েছে অ্যালোইন নামক উপাদান যা দাগ দূর করতে ভীষণ কার্যকর।
উপকরন-
- লেবু
- মধু/ চিনি
ব্যবহার-প্রনালী- লেবুর রসে চিনি মিশিয়ে হাত-পা
সহ শরীরের আরও অন্যান্য জায়গায় হালকা করে ৩/৪ মিনিট ঘষে কিছুক্ষন অপেক্ষা করে ৩/৪ মিনিট
পরে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিনির পরিবর্তে মধু দিয়ে মিশ্রণ তৈরি করে ত্বকে
লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করে হালকা কুসুম গরম পরিষ্কার পানিতে ধুয়ে নিতে পারেন। এরফলে
ত্বকের দাগ সহজে দূর হবে।
উপকরন-
- অলিভ অয়েল
- চিনি
ব্যবহার-প্রনালী- গোসলের আগে চিনি এবং অলিভ
অয়েলের মিশ্রণ মুখ, হাত-পা সহ পুরো শরীরে লাগিয়ে কিছুক্ষন রেখে হালকা হাতে ধীরে-ধীরে
ঘষে গোসল করে নিলে ত্বকের দাগ দূর হবে। এবং পাশাপাশি ত্বক হবে মসৃণ। সপ্তাহে একবারে
এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
উপকরন-
- অলিভ অয়েল
- ডিম
- লেবুর রস
ব্যবহার-প্রনালী- ডিম ফেটে এরসাথে অলিভ অয়েল
এবং লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ পুরো শরীরে লাগিয়ে নিতে হবে।
এরপর কিছুক্ষন অপেক্ষা করে প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে গোসল করে নিতে হবে।
এভাবে কিছুদিন ব্যবহারের ফলে গলা, ঘাড় এবং পিঠ সহ সমস্ত স্থানের দাগ দূর হয়ে যাবে।
উপকরন-
- চালের গুঁড়া
- তরমুজের রস
ব্যবহার-প্রনালী- চালের গুঁড়ার সাথে তরমুজের রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ পুরো মুখ এবং শরীরে লাগিয়ে হালকা করে ম্যাসাজ করে নিতে হবে। এরপর কিছুক্ষন অপেক্ষা করে প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে গোসল করে নিতে হবে। এভাবে কিছুদিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া সম্ভব।
উপকরন-
- হলুদ গুঁড়া
- লেবুর রস
ব্যবহার-প্রনালী- হলুদ এবং লেবুর রস মিশিয়ে
প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখ, হাত-পা সহ যেসমস্ত স্থানে দাগ আছে, সেখানে
মেখে নিতে হবে। প্রায় ২৫/৩০ মিনিট পরে পানিতে ধুয়ে নিতে হবে। দাগ দূর করতে হলুদ ভীষণ
কার্যকর। এর পাশাপাশি ত্বক টানটান করতেও হলুদ সহায়তা করে।
এছাড়াও-
- আলুতে রয়েছে ক্যাটেকোলেজ যা ত্বকের দাগ দূর করার পাশাপাশি অনেক সময় মেছতার দাগ দূর করতেও ভূমিকা রাখে। পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতেও সহায়তা করে।
- কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে ত্বকের স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে। কারণ এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি যা দাগছোপ দূর করতে কার্যকর।

No comments:
Post a Comment