শুষ্ক ত্বক? ৩ হাইড্রেটিং DIY রেসিপি
শুষ্ক ত্বক? ৩ হাইড্রেটিং DIY রেসিপি যা কাজ করে
শীতকালে ত্বক সাধারণত শুষ্ক, ফ্ল্যাকি দেখাতে পারে। এর ফলে ত্বক নিস্তেজ দেখাতে পারে। মাত্র ৩টি DIY ব্যবহার করে ত্বককে৩০ মিনিটের মধ্যে হাইড্রেটেড করে তুলুন।
ত্বক অভ্যন্তরীণ তাপ, বাতাস এবং ঠান্ডা দ্বারা ভুগতে পারে। ঠান্ডা আবহাওয়া কেবল ত্বককে শুষ্ক রাখতে পারে না, এটি নিস্তেজ চেহারা এবং সূক্ষ্ম রেখাও তৈরি করতে পারে। শুষ্ক ত্বককে পরিচালনা করতে সাহায্য করার একটি সহজ উপায় হল ফেস মাস্ক বা স্টিম।
বাড়িতে তৈরি এই ফেস মাস্ক অর্থ সাশ্রয় করার একটি দুর্দান্ত উপায় এবং ত্বকের জন্যও ভীষণ কার্যকর।
সুতরাং, এই শীতে যদি শুষ্ক বা নিস্তেজ ত্বক থাকে তবে DIY ফেসিয়ালে উপাদানগুলো ব্যবহার করতে পারেন।
উপকরণ-
- মানুকা মধু- ২ টেবিল চামচ।
- স্পিরুলিনা পাউডার- ১ চা চামচ
- পানি বা গোলাপ জল বা ভেষজ হাইড্রোসল কুয়াশা- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- একটি জার বা পাত্রে সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি আলতো করে সরাসরি ত্বকে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
স্পিরুলিনা যা অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা সূক্ষ্ম রেখা এবং বলিরেখা দূর করতে সাহায্য করে।
মানুকা মধু, যা ব্রণ দ্বারা সৃষ্ট প্রদাহ এবং জ্বালা কমাতে পারে। এছাড়াও মানুকা মধু একটি হিউমেক্ট্যান্ট। এটি ত্বককে ময়শ্চারাইজ করে। এটি ত্বককে নরম এবং কোমল রাখে।
উপকরণ-
- পাকা কলা (ম্যাশ করা)- ১/২
- ওটস- ১ টেবিল চামচ
- পছন্দ মতো পানি, দই বা গোলাপ জল- ১ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী- ওটসের সাথে ম্যাশ করা কলা একসাথে মিশ্রিত করে পছন্দ মতো পানি, দই বা গোলাপ জল মিশিয়ে মুখে ব্যবহার করুন। এরপর ২০-৩০ মিনিটের জন্য রেখে উষ্ণ জল দিয়ে বৃত্তাকারে ধুয়ে নিতে হবে। এভাবে ওটস মরা চামড়া উঠাতে সাহায্য করে।
ওটমিল মৃদু এক্সফোলিয়েটর এবং শুষ্ক ত্বককে প্রশমিত করার জন্য দুর্দান্ত এবং কলা যা ত্বককে হাইড্রেট এবং ময়শ্চারাইজ করতে পারে।
উপকরণ-
- ক্যালেন্ডুলা, এর নিরাময় বৈশিষ্ট্যের জন্য
- ক্যামোমাইল, এর শান্ত বৈশিষ্ট্যের জন্য
- রোজমেরি, টোনিংয়ের জন্য
- গোলাপের পাপড়ি, ময়শ্চারাইজ করার জন্য
- ফুটন্ত পানি- ১ লিটার
ব্যবহার-প্রনালী- একটি বেসিন বা বড় পাত্রে এক মুঠো ভেষজ এবং ফুটন্ত পানি রেখে একটি তোয়ালে দিয়ে ঢেকে রাখুন এবং তোয়ালের ভীতরে তাবুর মতো করে মাথা টেনে মুখ রেখে প্রায় ১০ মিনিটের জন্য ত্বকে বাষ্প নিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকে ভেষজ উপাদানের বাষ্প ত্বককে পরবর্তীতে যে তেল এবং অন্যান্য উপাদান লাগান তা আরও ভালভাবে শোষণ করতে সহায়তা করে।
.png)
.png)
No comments:
Post a Comment