ত্বকের যত্ন নিবে লিচু
ত্বকের যত্ন নিবে লিচু
লিচুর রস সব ধরনের ত্বকের জন্য উপকারী। লিচুর রস ত্বকের যত্নে প্রাকৃতিক
ক্লিনজার হিসেবে কাজ করে।
ত্বকের যত্নে লিচুর কিছু প্যাক-
উপকরন-
- লিচু- ৮/১০ টি
- ভিটামিন-ই ক্যাপসুল- ১ টি
ব্যবহার-প্রনালী- ত্বকের
প্রয়োজন অনুযায়ী লিচুর বিচি ফেলে রস বের করে নিতে হবে। এরসাথে ভিটামিন-ই ক্যাপসুল
মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ সানবার্ন বা রোদে পোড়া স্থানে লাগিয়ে
অপেক্ষা করতে হবে। ২৫/৩০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।
উপকরন-
- লিচু- ৮/১০ টি
- অ্যালোভেরার জেল প্রয়োজন মতো।
ব্যবহার-প্রনালী- লিচুর
বিচি ফেলে রস বের করে নিতে হবে। এরসাথে অ্যালোভেরার জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে
নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ২৫/৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে
নিতে হবে। এরফলে ত্বক হবে নরম এবং কোমল।
উপকরন-
- লিচু- ২/৩ টি
- কলা- ১ টি
ব্যবহার-প্রনালী- লিচুর
বিচি ফেলে কলা এবং লিচু ব্লেন্ড করে নিতে হবে। ঘন এই পেস্ট ফ্রিজে রেখে ঠান্ডা করে
নিতে হবে। এই পেস্ট মুখ, গলায় লাগিয়ে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে
ধুয়ে নিতে হবে। এতে ব্রণ সমস্যা দূর হবে। এছাড়াও চোখের নিচের ফোলা ভাব দূর করতে
সাহায্য করে এই প্যাক।
উপকরন-
- লিচু- ৬/৭ টি
- ল্যাভেন্ডার অয়েল- সামান্য
ব্যবহার-প্রনালী- লিচুর
বিচি ফেলে রস বের করে নিতে হবে। এরসাথে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মিশ্রণ
তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি
দিয়ে ধুয়ে নিতে হবে। শুষ্ক ত্বকের জন্য এই মিশ্রণ ময়েশ্চারাইজারের কাজ করে। এই
মিশ্রণ ফ্রিজে রেখে ৩/৪ দিন ব্যবহার করতে পারবেন।
উপকরন-
- লিচু
- মধু
ব্যবহার-প্রনালী- লিচুর
বিচি ফেলে মধু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ মুখে, গলা এবং ঘাড়ে
লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে
ত্বক উজ্জ্বল হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
উপকরন-
- লিচু- ২/৩ টি
- অ্যাভোক্যাডো- ১/২
- হলুদ- ১ চা চামচ
- মধু- ১ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী-বিচি
ছাড়া লিচুর সাথে অ্যাভোক্যাডো, হলুদ এবং মধু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এই
মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার
ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের বলিরেখা দূর হবে এবং ত্বক হবে টানটান।
উপকরন-
- লিচু- ৩/৪ টি
- টকদই- ১ টেবিল চামচ
- হলুদ- ১ চা চামচ
- বেসন- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী-বিচি
ছাড়া লিচুর সাথে উপরের সবগুলো উপকরন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ মুখে
লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে
ত্বক ভিতর থেকে আর্দ্র থাকবে। সব ধরনের ত্বকের জন্য এই মিশ্রণ উপকারী। ভালো ফলাফল
পেতে সপ্তাহে ২/৩ দিন এই মিশ্রণ ব্যবহার করতে
এছাড়াও রাতে লিচুর রস কটন বল দিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন। এটা
টোনার হিসেবে কাজ করবে।
