Breaking

Sunday, 30 July 2023

ত্বকের যত্ন নিবে লিচু

ত্বকের যত্ন নিবে লিচু

লিচুর রস সব ধরনের ত্বকের জন্য উপকারী। লিচুর রস ত্বকের যত্নে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে।


ত্বকের যত্নে লিচুর কিছু প্যাক-

উপকরন- 

  • লিচু- ৮/১০ টি
  • ভিটামিন-ই ক্যাপসুল- ১ টি

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী লিচুর বিচি ফেলে রস বের করে নিতে হবে। এরসাথে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ সানবার্ন বা রোদে পোড়া স্থানে লাগিয়ে অপেক্ষা করতে হবে। ২৫/৩০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।

উপকরন- 

  • লিচু- ৮/১০ টি
  • অ্যালোভেরার জেল প্রয়োজন মতো।

ব্যবহার-প্রনালী- লিচুর বিচি ফেলে রস বের করে নিতে হবে। এরসাথে অ্যালোভেরার জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ২৫/৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে ত্বক হবে নরম এবং কোমল।

উপকরন- 

  • লিচু- ২/৩ টি
  • কলা- ১ টি

ব্যবহার-প্রনালী- লিচুর বিচি ফেলে কলা এবং লিচু ব্লেন্ড করে নিতে হবে। ঘন এই পেস্ট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এই পেস্ট মুখ, গলায় লাগিয়ে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ব্রণ সমস্যা দূর হবে। এছাড়াও চোখের নিচের ফোলা ভাব দূর করতে সাহায্য করে এই প্যাক।

উপকরন- 

  • লিচু- ৬/৭ টি
  • ল্যাভেন্ডার অয়েল- সামান্য

ব্যবহার-প্রনালী- লিচুর বিচি ফেলে রস বের করে নিতে হবে। এরসাথে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। শুষ্ক ত্বকের জন্য এই মিশ্রণ ময়েশ্চারাইজারের কাজ করে। এই মিশ্রণ ফ্রিজে রেখে ৩/৪ দিন ব্যবহার করতে পারবেন।

উপকরন- 

  • লিচু
  • মধু

ব্যবহার-প্রনালী- লিচুর বিচি ফেলে মধু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ মুখে, গলা এবং ঘাড়ে লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে ত্বক উজ্জ্বল হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।

উপকরন- 

  • লিচু- ২/৩ টি
  • অ্যাভোক্যাডো- ১/২
  • হলুদ- ১ চা চামচ
  • মধু- ১ টেবিল চামচ

ব্যবহার-প্রনালী-বিচি ছাড়া লিচুর সাথে অ্যাভোক্যাডো, হলুদ এবং মধু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের বলিরেখা দূর হবে এবং ত্বক হবে টানটান।

উপকরন- 

  • লিচু- ৩/৪ টি
  • টকদই- ১ টেবিল চামচ
  • হলুদ- ১ চা চামচ
  • বেসন- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী-বিচি ছাড়া লিচুর সাথে উপরের সবগুলো উপকরন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ত্বক ভিতর থেকে আর্দ্র থাকবে। সব ধরনের ত্বকের জন্য এই মিশ্রণ উপকারী। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।

এছাড়াও রাতে লিচুর রস কটন বল দিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন। এটা টোনার হিসেবে কাজ করবে।


No comments:

Post a Comment