Breaking

Showing posts with label বলিরেখা দূর কাঠবাদামে. Show all posts
Showing posts with label বলিরেখা দূর কাঠবাদামে. Show all posts

Wednesday, 26 July 2023

July 26, 2023

বলিরেখা দূর কাঠবাদামে

 বলিরেখা দূর কাঠবাদামে

স্বাদে এবং গন্ধে মিষ্টি জাতীয় ফল কাঠ বাদাম। এটি Combretaceae পরিবারের একটি বৃক্ষ।

কাঠবাদামের উপকারীতা-

  • এটি শরীরের ওজন হ্রাস করে
  • সুস্থ্য হৃদয় গঠনে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল থেকে মুক্তি দেয় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়।  
  • স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সর, মলদ্বার ক্যান্সার এবং কোলনের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রতিরক্ষামূলক প্রভাব রয়েছে। 

উপকরন-

  • ৭/৮ টি কাঠবাদাম
  • ২/৩ টেবিল চামচ দুধ

ব্যবহার-প্রনালী- রাতে দুধে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিতে হবে। দুধসহ এই বাদাম বাটা ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের মরা চামড়া উঠে গিয়ে ত্বক হবে নরম এবং কোমল। এই প্যাক সব ধরনের ত্বকের জন্যই উপকারী।

উপকরন-

  • ৭/৮ টি কাঠবাদাম
  • ১ চামচ টকদই
  • ১ চামচ অলিভ অয়েল

ব্যবহার-প্রনালী- কাঠবাদাম রাতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিতে হবে। এরসাথে টকদই এবং অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক ত্বকের বয়স কমিয়ে দিবে নিমিষে। ভাল ফলাফল পেতে সপ্তাহে ৩ দিন এই প্যাক ব্যবহার করুন।

উপকরন-

  • ৭/৮ টি কাঠবাদাম
  • ২/৩ টি কেশর
  • ২/৩ টেবিল চামচ দুধ

ব্যবহার-প্রনালী- দুধে ভিজিয়ে রাখা কাঠবাদাম, কেশর একসাথে বেটে নিতে হবে। ঘন এই পেস্ট লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভাল ফলাফল পেতে সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করুন।

উপকরন-

  • ৫/৭ টি কাঠবাদাম
  • ১/২ চামচ সূর্যমুখী ফুলের বীজ
  • ১/২ চামচ মিল্ক ক্রিম

ব্যবহার-প্রনালী- কাঠবাদাম, সূর্যমুখী ফুলের বীজ এবং মিল্ক ক্রিম

একসাথে পেস্ট তৈরি করে নিতে হবে। ঘন এই পেস্ট লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভাল ফলাফল পেতে সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করুন।