বলিরেখা দূর কাঠবাদামে
স্বাদে এবং গন্ধে মিষ্টি
জাতীয় ফল কাঠ বাদাম। এটি Combretaceae পরিবারের একটি বৃক্ষ।
কাঠবাদামের উপকারীতা-
- এটি শরীরের ওজন হ্রাস করে
- সুস্থ্য হৃদয় গঠনে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল থেকে মুক্তি দেয় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়।
- স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সর, মলদ্বার ক্যান্সার এবং কোলনের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রতিরক্ষামূলক প্রভাব রয়েছে।
উপকরন-
- ৭/৮ টি কাঠবাদাম
- ২/৩ টেবিল চামচ দুধ
ব্যবহার-প্রনালী- রাতে
দুধে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিতে হবে। দুধসহ এই বাদাম বাটা ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট
রেখে শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের মরা চামড়া উঠে গিয়ে ত্বক হবে
নরম এবং কোমল। এই প্যাক সব ধরনের ত্বকের জন্যই উপকারী।
উপকরন-
- ৭/৮ টি কাঠবাদাম
- ১ চামচ টকদই
- ১ চামচ অলিভ অয়েল
ব্যবহার-প্রনালী- কাঠবাদাম
রাতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিতে হবে। এরসাথে টকদই এবং অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট
তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে
হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক ত্বকের বয়স কমিয়ে দিবে নিমিষে। ভাল ফলাফল
পেতে সপ্তাহে ৩ দিন এই প্যাক ব্যবহার করুন।
উপকরন-
- ৭/৮ টি কাঠবাদাম
- ২/৩ টি কেশর
- ২/৩ টেবিল চামচ দুধ
ব্যবহার-প্রনালী- দুধে
ভিজিয়ে রাখা কাঠবাদাম, কেশর একসাথে বেটে নিতে হবে। ঘন এই পেস্ট লাগিয়ে ১৫/২০ মিনিট
অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভাল ফলাফল পেতে সপ্তাহে ২
দিন এই প্যাক ব্যবহার করুন।
উপকরন-
- ৫/৭ টি কাঠবাদাম
- ১/২ চামচ সূর্যমুখী ফুলের বীজ
- ১/২ চামচ মিল্ক ক্রিম
ব্যবহার-প্রনালী- কাঠবাদাম,
সূর্যমুখী ফুলের বীজ এবং মিল্ক ক্রিম
একসাথে পেস্ট তৈরি করে
নিতে হবে। ঘন এই পেস্ট লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে পানি দিয়ে
ধুয়ে নিতে হবে। ভাল ফলাফল পেতে সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করুন।
.png)
No comments:
Post a Comment