Breaking

Wednesday, 26 April 2023

বয়স অনুযায়ী ত্বকের যত্ন

           বয়স অনুযায়ী ত্বকের যত্ন

ভিন্ন ভিন্ন বয়সে ত্বকে ভিন্ন ভিন্ন সমস্যা দেখা যায়। তাই এর যত্নও হওয়া দরকার ভিন্ন ভিন্ন। প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্নে ভালো ফল পাওয়া যায়। 

বয়স অনুযায়ী ত্বকের যত্ন

ত্বকের বুড়িয়ে যাওয়া বা বলিরেখা পড়া বিশ বছর বয়স থেকেই শুরু হয়ে যায়। তাই এ বয়স থেকেই রুটিন মেনে প্রতিদিন ক্লিংজিং, টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার শুরু করে দিতে হবে। সূর্যের আলট্রাভায়োলেট ‘’এ’’ এবং ‘’বি” রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন লোশন বেছে নিতে হবে। এছাড়াও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে যোগব্যায়াম ও এক্সারসাইজ এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহনের অভ্যাস গড়ে তুলতে হবে।

১৮/২০ বছর বয়সে ত্বকের যত্ন-

উপাদান- গ্রিন টি বা সবুজ চাপাতা, পানি।

ব্যবহার-পদ্ধতি- এক কাপ গরম পানিতে গ্রিন টির প্যাকটি কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে। ৮/১০ মিনিট পরে গ্রিনটির প্যাকটি সরিয়ে পানিটা ঠান্ডা করে নিতে হবে। এই পানি একটা স্প্রে বোতলে ভরে ব্যবহার করতে হবে। এছাড়াও কটনবল বা তুলার বলের মাধ্যমে মুখে লাগাতে হবে।

সাধারণত ত্রিশের পর থেকেই চোখের নীচে ডার্ক সার্কল দেখা দেয়। তাই এসময় প্রতিদিন রাতে পেপটাইডযুক্ত আইক্রিম ব্যবহার করতে হবে। এছাড়াও রোজমেরি অয়েল বা আমন্ড অয়েলের সাথে মাখন মিশিয়ে তিলের তেল, অলিভ অয়েল এবং পিচ বা আপেলের মতো ফলের নির্যাসও ব্যবহার করা যেতে পারে। এরফলে ত্বক পাবে নতুন জীবন এবং ফিরে আসবে উজ্জ্বলতা।

২৫/৩০বছর বয়সে ত্বকের যত্ন-

উপাদান- মধু, হলুদ, লেবুর রস।

ব্যবহার-পদ্ধতি- মধু, হলুদ, লেবুর রস একসাথে একটি বাটিতে নিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে দিয়ে ১৫/২০ মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিনদিন এটি ব্যবহার করতে হবে।

পঞ্চাশ বছরের মহিলাদের মেনোপজের কারনে শরীরে হরমোন কম বা বেশি হওয়ার আশঙ্কা দেখা যায়। এর ফলে ত্বক নির্জীব হয়ে পড়ে। ত্বকে বলিরেখা আর চোখের নিচে ফোলাভাবও প্রকট হয়ে পড়ে। ত্বক তার স্বাভাবিক ফ্যাট হারিয়ে সামান্য ঝুলে যায়। এই সমস্ত সকল সমস্যার সমাধানের জন্য বিশ বছর বয়সের মতোই রুটিন মেনে প্রতিদিন ক্লিংজিং, টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার শুরু করে দিতে হবে। গ্রিন টির সুঅভ্যেস গড়ে তুলতে হবে। আর প্রচুর ফল এবং শাক-সবজি খাওয়া শুরু করতে হবে।

৩৫/৫০ বছর বয়সে ত্বকের যত্ন-

উপাদান- কাঠবাদাম, অ্যালোভেরা।

ব্যবহার-পদ্ধতি-ত্বকের প্রয়োজন অনুযায়ী ৪/৫ টি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। এরসাথে অ্যালোভেরা পাতার জেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পেস্ট মুখে দিয়ে ১৫/২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।



No comments:

Post a Comment