ত্বকের
যত্নে প্রাকৃতিক টোনার
ত্বকের যত্নে ব্যবহার করা হয় বিভিন্ন
ধরনের প্রোডাক্ট বা উপাদান। এরকমই একটি উপাদান হলো টোনার।
টোনার ত্বককে একদম ভীতর থেকে পরিষ্কার
করে। এরফলে ত্বক পায় বাড়তি পুষ্টি এবং বজায় থাকে ত্বকের পিএইচ ব্যালান্স। এছাড়াও
এটি লোমকূপ সংকুচিত করে ব্রণের প্রবণতা কমাতে সহায়তা করে। টোনিং এর ফলে ত্বকের
রক্ত সঞ্চালন বাড়ে এবং অতিরিক্ত তেল নিঃসরণ হতে পরিত্রান পাওয়া সম্ভব হয়। ত্বকের
নানা সমস্যার সমাধান দিতে পারে টোনার। বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে এই টোনার।
উপকরন- শশা, অ্যালোভেরা।
ব্যবহার-পদ্ধতি- খোসা ছাড়া শশা আর অ্যালোভেরার জেল একসাথে খুব
ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে সংরক্ষন করা যাবে।
টোনার ব্যবহারের পূর্বে অবশ্যই মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর মুখ মুছে
আর্দ্র মুখে এই টোনার কটনবল বা তুলা দিয়ে তৈরি বল দিয়ে মুখে দিতে হবে। প্রত্যেক
বার ব্যবহারের পূর্বে বোতল ঝাকিয়ে নিতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করলে
বেশি উপকার মিলবে। অপরিষ্কার মুখে টোনার কখনই ব্যবহার করা উচিত না। এতে উপকার না
হয়ে বরং ত্বকের আরও ক্ষতি হবে।
টোনার ব্যবহারের উপকারীতা-
- টোনার ত্বকের যথাযথ পুষ্টির যোগান দেয়।
- ত্বককে টানটান রাখে।
- ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
- মুখের আর্দ্রতা ধরে রাখে টোনার।
অ্যালোভেরার
পুষ্টিগুন-
- এতে রয়েছে প্রায় ৯৯% পানি। এছাড়াও
- অ্যামিনো অ্যাসিড
- লিপিড
- স্টেরল
- এনজাইম
- মিনারেল
- স্যাপোনিন
- স্যালিসাইলিক অ্যাসিড
- ভিটামিন এ, সি এবং ই
- ভিটামিন বি১২
অ্যালোভেরা ত্বকের
যেসব উপকার করে-
- অ্যালোভেরার অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকালস ধ্বংস করতে সাহায্য করে।
- অ্যালোভেরা কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বককে টানটান রাখে। এরফলে মুখে বলিরেখা বা বয়সের ছাপ পড়ে না।
- অ্যালোভেরা ত্বককে ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে রক্ষা করে।
শশা ত্বকের যেসব
উপকার করে-
- ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
- ত্বকের জ্বালাভাব বা প্রদাহ এবং লালচে ভাব কমাতে সাহায্য করে। বিশেষ করে গরমকালে শশা ত্বকে ঠান্ডার অনুভূতি দেয়।

.png)
No comments:
Post a Comment