ব্ল্যাক হেডস থেকে মুক্তি
ত্বকের উপর ঘাম, তেল ও ময়লা জমে ত্বকের লোমকূপের মুখ বন্ধ করে ব্যাকটেরিয়া
তৈরি করে। এই অপরিচ্ছন্ন ছিদ্রতেই ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস হয়।
সাধারণত মুখ এবং নাক ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ব্ল্যাক হেডস ও
হোয়াইট হেডস দেখা দিতে পারে।
ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এর কারন-
- শরীরে হরমোন জনিত সমস্যার কারনে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস হয়।
- নিম্নমানের এবং অতিরিক্ত প্রসাধনীর ব্যবহারের ফলে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস হয়।
- সাধারণত তৈলাক্ত ত্বকে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস বেশী হলেও শুষ্ক ত্বকের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে।
বিভিন্ন ঘরোয়া উপাদানে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূরীকরন-
উপকরন- মুসুরডাল, বুটের ডাল, মুগের ডাল, পোলাও-এর
চাল, মালটার খোসা ইত্যাদি।
তৈরির প্রনালী- মালটার খোসাগুলো ছোট-ছোট
করে কেটে নিতে হবে। এরপর কেটে নেওয়া মালটার খোসাসহ সবগুলো উপকরন রোদে ভালো করে
শুকিয়ে নিতে হবে। শুকানোর পর সবগুলো উপকরন খুব ভালো করে শুকনো গুড়ো করে নিতে হবে।
ব্যবহার প্রনালী- পরিমান মতো মিশ্রণের
সাথে গোলাপজল বা কিছুটা কাঁচা দুধ মিশিয়ে প্যাকটি তৈরি করে নিতে হবে। এটি মুখ,
গলা, ঘাড়, দুইহাতের কুনুই পর্যন্ত
মেখে ২/১ মিনিট রেখে এরপর ধীরে-ধীরে ঘষে-ঘষে মরা চামড়া, ব্ল্যাক হেডস, চামড়ার তেল
চিটচিটে ভাব তুলে ফেলতে হবে।
উপকরন- বেকিং সোডা
ব্যবহার প্রনালী- দুই টেবিল চামচ বা
ত্বকের প্রয়োজন অনুযায়ী বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই
পেস্ট ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। কিছুটা শুকিয়ে আসলে হালকা গরম পানি
দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করলে ব্ল্যাক হেডস থেকে পরিত্রান পাওয়া
সম্ভব। কারন বেকিং সোডা ত্বকের গভীর থেকে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে।
উপকরন- দারুচিনির গুঁড়া ও মধু।
ব্যবহার প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী
দারুচিনির গুঁড়ার সাথে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট রাতে
আক্রান্ত ত্বকে লাগিয়ে ঘুমাতে হবে। পরদিন সকালে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একটানা
দশদিন ব্যবহারে ব্ল্যাক হেডস দূর হবে। দারুচিনির গুঁড়া ত্বকের জন্য দারুণ উপকারী।
এরফলে ব্ল্যাক হেডস দূর হবে এবং পুনরায় হওয়ার সম্ভবনা কমবে। এছাড়াও দারুচিনির
গুঁড়া ত্বক পরিষ্কার করতেও ভূমিকা রাখে।
উপকরন- বেসন, মধু, লেবুর রস, চিনি।
ব্যবহার প্রনালী-
বেসন, মধু, লেবুর রস, চিনি এই সবগুলো উপকরন একসাথে
মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর ত্বকের যে অংশে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস
আছে, সে স্থানে লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে যাবার আগেই ভেজা অবস্থায় হাত দিয়ে
ধীরে-ধীরে ঘষে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে নিয়মিত
পরিচর্যা করতে হবে। প্রতিদিনের যত্নেই ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস মুক্ত টানটান
ত্বক পাওয়া সম্ভব।
.png)

No comments:
Post a Comment