Breaking

Tuesday, 25 April 2023

ত্বক চুলের যত্নে টক দই

ত্বক চুলের যত্নে টক দই

টক দই হলো ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। দেহকে সুস্থ্য সবল রাখতে নিয়ম-কানুন এর পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ টকদই তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার।

পুষ্টি উপাদান-

  • প্রোটিন
  • ফ্যাট
  • ক্যালসিয়াম
  • ফসফরাস
  • রাইবোফ্লভিন
  • ভিটামিন বি৬
  • ভিটামিন বি১২
  • ভিটামিন এ

এছাড়াও দইয়ের বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকর পদার্থকে আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বার্ধক্য প্রতিরোধ করে। ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রয়েছে টকদইয়ের।

টকদই শুধু স্বাস্থ্যের জন্যই ভালো না বরং এই দই ত্বক ও চুলের যত্নেও অনন্য। দইয়ের ল্যাক্টিক অ্যাসিড ও বিভিন্ন উপকারী উপাদান চুলের রুক্ষতা দূর করে। চুলকে করে ঝলমলে ও মোলায়েম। নিয়মিত দইয়ের প্যাক ব্যবহারের ফলে চুল হবে খুশকি মুক্ত আর মিলবে চুলের ভেঙ্গে যওয়ার সমস্যা সমাধান।

উপকরন- টকদই, অলিভ অয়েল।

ব্যবহার-পদ্ধতি- টকদইয়ের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এই প্যাক ব্যবহারের পূর্বে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিতে হবে। শ্যাম্পু শেষে ভেজা চুলে এই প্যাক লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

উপকরন- টকদই, ক্যাস্টার অয়েল।

ব্যবহার-পদ্ধতি-চুলের প্রয়োজন অনুযায়ী টকদই এবং ক্যাস্টার অয়েল মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে। এরপর এই প্যাক চুলে লাগিয়ে ২৫/৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ধুয়ে নিতে হবে।

উপকরন- টকদই, মেথি।

ব্যবহার-পদ্ধতি- মেথি রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন মেথি বেটে বা ব্লেন্ড করে এরসাথে টকদই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্যাক চুলে লাগিয়ে ৩০/৪০ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।

উপকরন- টকদই, ডিমের কুসুম, মেহেদি।

ব্যবহার-পদ্ধতি- মেহেদি পাতা ব্লেন্ড করে এরসাথে ডিমের কুসুম এবং টকদই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্যাক চুলে লাগিয়ে ৩০/৪০ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।

উপকরন- টকদই, পাকা কলা, মুসুর ডাল।

ব্যবহার-পদ্ধতি- মুসুর ডাল পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে হবে। এরসাথে কলা মিহি করে মিশিয়ে নিতে হবে। টকদই দিয়ে সকগুলো উপকরন একসাথে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুলে লাগিয়ে ৩০/৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

উপকরন- টকদই, অ্যালোভেরা, মধু।

ব্যবহার-পদ্ধতি- টকদই, অ্যালোভেরা, মধু এই তিন উপকরন একসাথে ভালো করে মিশিয়ে পুরো চুল এবং মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। ৩০/৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

No comments:

Post a Comment