Breaking

Monday, 26 June 2023

বর্ষাকালে ত্বকের যত্ন-

বর্ষাকালে ত্বকের যত্ন-

আবহাওয়া পরিবর্তনের সাথে-সাথে এর প্রভাবও পড়তে শুরু করে ত্বকে। তাই আলাদা আলাদা ‍ঋতুতে ত্বকের যত্নও নিতে হবে আলাদা আলাদা উপায়ে। প্রচন্ড উত্তাপের পর তাপমাত্র শীতল করে আসে বর্ষা। এসময় আর্দ্রতার মাত্রা বেড়ে যায়। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। তৈলাক্ত ত্বকে তেল-তেলে ভাব বেড়ে যায়। 


বর্ষাকালে ত্বকের যত্ন

ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের যত্ন

উপকরন- কফির গুঁড়ো, চিনি, ওটসের গুঁড়া, অ্যালোভেরা।

ব্যবহার-প্রনালী- কফির গুঁড়ো, চিনি, ওটস এই তিন উপকরনের সাথে সামান্য অ্যালোভেরা মিশিয়ে ত্বকে লাগিয়ে হাত দিয়ে ধীরে-ধীরে স্ক্রাবিং করে ত্বকের মৃতকোষ উঠিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে ত্বকের ছিদ্র পরিষ্কার হবে এবং ব্রণ এবং ব্ল্যাক হেডসের মতো সমস্যা দূর হবে।

উপকরন- মুলতানি মাটি, হলুদ, গোলাপজল।

ব্যবহার-প্রনালী- মুলতানি মাটিতে সামান্য হলুদ এবং গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে হবে। ৮/১০ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

ক্লিনজার ব্যবহার করে ত্বকের যত্ন-

বর্ষাকালে ত্বকের তেল ময়লা পরিষ্কার করতে ত্বকের ধরন বুঝে প্রতিদিন অন্তত ২/৩ বার ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করতে হবে। 

এক্সফোলিয়েশন করে ত্বকের যত্ন-

বর্ষাকালে এক্সফোলিয়েশন ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর ফলে ত্বকের মৃত কোষগুলো উঠে গিয়ে লোমকূপের ছিদ্রগুলো পরিষ্কার হবে।

টোনার ব্যবহার করে ত্বকের যত্ন-

বর্ষাকালে ত্বকের তেল চিটচিটে ভাব দূর করতে নিয়মিত টোনার ব্যবহার করতে হবে। এতে ত্বকের পিএইচ স্তর বজায় থাকবে। দাগ এবং ব্রণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে টোনার। এছাড়াও ত্বকের ছিদ্রগুলো ছোট করতে টোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোলাপজল টোনার হিসেবে খুবই ভালো। এছাড়াও লেবুর রস,শশার রস এবং গ্রিন টি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

সানস্ক্রিন ব্যবহার করে ত্বকের যত্ন-

বর্ষাকালের মেঘলা আবহাওয়াতেও সানস্ক্রিন ব্যবহার বাদ দেওয়া যাবে না। শক্তিশালী ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পেতে ন্যূনতম ৩০এপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বকের যত্ন-

বর্ষাকালে ত্বকের রুক্ষতা দূর করে ত্বক সুস্থ্য রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

এসময় হালকা মেকআপ করা যেতে পারে। এছাড়াও ত্বকের সংবেদনশীল এলাকা যেমন- ঠোঁট এবং চোখের চারপাশের যত্ন নিতে হবে। ঠোঁটে লিপবাম ব্যবহার করতে হবে।

ত্বকের যত্নের পাশাপাশি খাবার তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যোগ করা। পর্যাপ্ত পানি পান করা। এভাবে যত্ন করলে নিস্তেজ ও প্রাণহীন ত্বকে সজীবতা বজায় থাকবে।

No comments:

Post a Comment