Breaking

Wednesday, 12 July 2023

ত্বক উজ্জ্বল করবে বেসন

 

ত্বক উজ্জ্বল করবে বেসন

প্রাচীন কাল থেকেই বেসন ত্বকের যত্নে ব্যবহার করা হয়। বেসন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকরী। ত্বক উজ্জ্বল করার জন্য বেসনের কিছু প্যাক ব্যবহার করা যেতে পারে।


উপকরন- 

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি
  • ১ চা চামচ বেসন
  • ১ চা চামচ দুধ
  • ১ চা চামচ গোলাপজল

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী বেসন, মুলতানি মাটি, দুধ এবং গোলাপজল দিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ১৫/২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে পানি দিয়ে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

উপকরন- 

  • ২ টেবিল চামচ বেসন
  • ২ টেবিল চামচ দুধ
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী বেসন, দুধ এবং সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে গলায় ১০/১৫ মিনিট রেখে হালকা হাতে ম্যাসাজ দিয়ে শীতল পানিতে স্ক্রাবের মতো ধুয়ে নিতে হবে।

উপকরন- 

  • বেসন
  • লেবুর রস
  • মধু

ব্যবহার-প্রনালী- বেসন, লেবুর রস এবং মধু একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এটি মুখ, গলা, ঘাড়, দুইহাতের কুনুই পর্যন্ত মেখে ১০/১৫ মিনিট রেখে এরপর ধীরে-ধীরে ঘষে-ঘষে ধুয়ে ফেলতে হবে। বেসন এবং লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মধু ত্বককে স্মুত এবং নিখুঁত করে তুলে। এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করা যেতে পারে।

উপকরন- 

  • বেসন 
  • টক দই
  • হলুদ

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী বেসনের সাথে টক দই এবং সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে গলায় ১০/১৫ মিনিট রেখে হালকা হাতে ম্যাসাজ দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক ত্বককে উজ্জ্বল এবং শীতল করে।

No comments:

Post a Comment