পাতলা চুলের যত্ন
চুল ঘন করার জন্য নানান ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে, যা চুলের স্বাভাবিক ঘনত্ব বা মজবুত বানাতে সাহায্য করতে পারে।
নিচে কিছু প্রয়োজনীয় উপাদানের উল্লেখ
করা হলো-
উপকরন- ডিম, নারকেল তেল বা অলিভ অয়েল,
অ্যালোভেরার জেল।
ব্যবহার-পদ্ধতি- একটি পাত্রে ডিম, নারকেল
তেল বা অলিভ অয়েল এবং অ্যালোভেরার জেল একসাথে মিশিয়ে ঠান্ডা পরিবেশে ১৫/২০ মিনিট ধরে
রাখতে হবে। এরপর এই প্যাক পুরো চুলে দিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে পরিষ্কার করে নিতে
হবে। এই মিশ্রণ চুলে পুষ্টি যোগায় এবং চুল স্বাস্থ্যজ্জ্বল করতে চমৎকার কাজ করে।
উপকরন- মেথি, সরষের তেল।
ব্যবহার-পদ্ধতি- ২ টেবিল চামচ মেথি
আর ৪ টেবিল চামচ সরষের তেল বা চুলের প্রয়োজন মতো উপকরন একসাথে রাতে ভিজিয়ে পরদিন সকালে
ব্লেন্ড করে নিতে হবে। এই প্যাক পুরো চুলে দিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে পরিষ্কার করে
নিতে হবে। এই প্যাক চুল ঘন ও মজবুত করে। সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।
এছাড়াও প্রয়োজনে ২ দিনও ব্যবহার করা যেতে পারে।
উপকরন- মেথি, কারিপাতা।
ব্যবহার-পদ্ধতি- ২ টেবিল চামচ মেথি
আর ১২/১৫ টি কারিপাতা বা চুলের ঘনত্ব অনুযায়ী উপকরন একসাথে রাতে পানিতে ভিজিয়ে পরদিন
সকালে ব্লেন্ড করে নিতে হবে। এই প্যাক পুরো চুলে দিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে পরিষ্কার
করে নিতে হবে। এই প্যাক চুল ঘন ও মজবুত করে। এই প্যাক সপ্তাহে একদিন বা প্রয়োজনে ২
দিনও ব্যবহার করা যেতে পারে।
.png)
No comments:
Post a Comment