Breaking

Wednesday, 19 July 2023

বলিরেখা দূর পেঁপেতে

 বলিরেখা দূর পেঁপেতে

পেঁপে রুপচর্চায় একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা যায়। পেঁপে দিয়ে তৈরি প্যাক বা স্ক্রাব ত্বককে গোলাপী, উজ্জ্বল এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করে।


ত্বকে পেঁপে ব্যবহারের উপকারিতা-

  • পেঁপে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
  • ত্বকের বলিরেখা দূর করে, ত্বককে করে নরম ও কোমল।
  • ব্রণের ফলে সৃষ্ট দাগ দূর করতে সাহায্য করে।
  • পেঁপের প্যাক সানবার্ন এবং ত্বকের কালোভাব দূর করে।

উপকরন- 

  • আধকাপ পেঁপে
  • ১ টেবিল চামচ দুধ
  • অল্প মধু

ব্যবহার-পদ্ধতি- পাঁকা পেঁপের সাথে দুধ এবং অল্প মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে গলায় লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ম্যাজিকের মতো ফল পাওয়া যাবে।

উপকরন- 

  • পেঁপে
  • ওটস
  • লেবুর রস।

ব্যবহার-পদ্ধতি- পাঁকা পেঁপের সাথে ওটস আর সমান্য লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে গলায় লাগিয়ে ৫/৭ মিনিট রেখে ধীরে-ধীরে ঘষে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ স্ক্রাবিং-এর কাজ করবে। এতে ত্বকের মৃত কোষ উঠে যাবে, ত্বকের দাগ-ছোপ পরিষ্কার হবে।

উপকরন- 

  • পেঁপে
  • লেবুর রস।

ব্যবহার-পদ্ধতি- পাঁকা পেঁপের সাথে লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে গলায় লাগিয়ে ২৫/৩০ মিনিট রেখে শুকিয়ে এলে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের সান বার্ন দূর হবে। গায়ের রঙ ফর্সা করবে।

উপকরন- 

  • পেঁপে
  • টকদই
  • মধু
  • ভিটামিন-ই তেল।

ব্যবহার-পদ্ধতি- পাঁকা পেঁপের সাথে টকদই, মধু এবং সামান্য ভিটামিন-ই তেল রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে গলায় লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।


No comments:

Post a Comment