রুক্ষ চুলের যত্ন
চুলের ধরন বুঝে তার যত্নও হয় ভিন্ন। অন্যান্য চুলের মতো রুক্ষ চুলের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। কারন রুক্ষ চুল দুর্বল এবং ভঙ্গুর।
সঠিক যত্নেই চুল হবে সুস্থ্য এবং সুন্দর।
শ্যাম্পু ও কন্ডিশনার-
রুক্ষ চুলের যত্নে প্রাথমিক ধাপ হলো উপযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা। রুক্ষতা
প্রতিহত করতে মসৃণ উপাদান বিশিষ্ট শ্যাম্পু ব্যবহার করা উচিত। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার
করার দরকার নাই।
তেলের ব্যবহার- রুক্ষ
চুলের জন্য তেলের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। কোকোনাট তেল, অ্যালোভেরা তেল, আমলা তেল
ইত্যাদি তেল রুক্ষতা দূর করার জন্য উপযুক্ত।
গরম পানি পরিহার-রুক্ষ
চুলের ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কারন গরম পানি চুলের নিচের
প্রাকৃতিক তেল প্রবেশ করতে বাধা দেয় এবং চুল রুক্ষ করে।
স্বাস্থ্যকর খাবার-
রুক্ষ চুলের স্বাস্থ্যকর অবস্থায় থাকার জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন। প্রোটিন, ভিটামিন,
মিনারেল ও অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে।
রুক্ষ চুলের যত্নে
প্রাকৃতিক হেয়ার প্যাক-
উপকরন-
- আমলা
- আখরোট তেল
ব্যবহার-প্রনালী-
চুলের প্রয়োজন অনুযায়ী আমলা আখরোট তেলে মিশিয়ে চুলে লাগিয়ে ৪০/৪৫ মিনিট অপেক্ষা করে
চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। রুক্ষ চুলের যত্নে আখরোট তেল খুবই উপকারী। আখরোটে
রয়েছে- প্রোটিন,ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-ই, ভিটামিন-বি৬, ভিটামিন-বি১, ম্যাগনেসিয়াম,
জিংক, ফসফরাস, আয়রন এবং অন্যান্য খনিজ উপাদান যা রুক্ষ চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে।
উপকরন-
- ডিম
- টকদই
- কলা
ব্যবহার-প্রনালী-
ডিম, টকদই এবং কলা এই তিনটি উপাদান একসাথে ব্লেন্ড করে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে
৪০/৪৫মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। রুক্ষ চুলের যত্নে ডিম এবং
দইয়ের প্যাক খুবই উপকারী।
উপকরন-
- নারকেল তেল
- বাদাম তেল
- গ্রিন টি
- আমলা।
ব্যবহার-প্রনালী-
চুলের প্রয়োজন মতো নারকেল তেলের সাথে কিছু বাদাম তেল, গ্রিন টি এবং আমলা খুব ভালো করে
ব্লেন্ড করে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে
নিতে হবে।
উপরোক্ত পদ্ধতিগুলি মেনে চললে রুক্ষ
চুল সুস্থ্য এবং সুন্দর করা সম্ভব। তবে এই পদ্ধতিগুলি ব্যবহারের পূর্বে লক্ষ্য রাখতে
হবে চুলে বা মাথার ত্বকে অন্য কোন সমস্যা না থাকে। কোন প্রকার সমস্যা থাকলে সেক্ষেত্রে
বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে।
.png)
No comments:
Post a Comment