Breaking

Friday, 21 July 2023

ত্বকে মধুর ব্যবহার

 ত্বকে মধুর ব্যবহার

মধু ত্বকের স্বাস্থ্য উন্নত করার সাথে-সাথে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। মধুর এন্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের অন্যান্য সমস্যা মেটাতে সাহায্য করে।


মধু দিয়ে তৈরি ফেসওয়াশ-

উপকারন-

  • ১ টেবিল চামচ মধু
  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • রোজমারি পাতা- ২/৩ টি
  • ১ চা চামচ চন্দনের গুঁড়ো

ব্যবহার-প্রনালী- মধুর সাথে সবগুলো উপকরন মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে মেখে ফেসওয়াশের মতো করে মুখ ধুয়ে নিতে হবে। এরপর নরম তোয়ালা দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগাতে হবে। এই ফেসওয়াশ সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন। মধুর এই প্যাক ত্বক গভীর থেকে পরিষ্কার করে। রোজমারি ত্বককে উজ্জ্বল এবং টানটান করে।এই প্যাক ত্বকের ইমপিউরিটি দূর করে।

মধু দিয়ে তৈরি স্ক্রাব-

উপকরন-

  • ২ টেবিল চামচ মধু
  • ১/৪ কাপ বাদাম গুঁড়ো
  • ১/২ লেবুর রস

ব্যবহার-প্রনালী- মধুর সাথে বাদাম গুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে হবে। এবার ত্বকে ৩/৪ মিনিট ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বাদামের গুঁড়ো ত্বকে এক্সফোলিয়েটের কাজ করে। এর ভিটামিন ই ত্বককে ময়েশ্চারাইজড করে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। সপ্তাহে ২ দিন এই মিশ্রণ দিয়ে ত্বক স্ক্রাবিং করা যাবে।

মধু দিয়ে তৈরি প্যাক

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • পরিমান মতো ওটস
  • কাঁচা দুধ

ব্যবহার-প্রনালী- মধুর সাথে ওটসের গুঁড়ো এবং কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে দিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। এরপর ত্বকে ময়েশ্চারাইজার লাগাতে হবে। ওটসের গুঁড়া ত্বকের মৃত চামড়া দূর করে, ত্বককে মসৃণ করে তোলে। এতে ব্রণ সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে।


No comments:

Post a Comment