Breaking

Sunday, 23 July 2023

ত্বক উজ্জ্বল খেজুরে

ত্বক উজ্জ্বল খেজুরে 

খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল। খেজুর শক্তির একটি ভালো উৎস। এটা শরীরের ক্লান্তিভাব দূর করে।


খেজুরের বিভিন্ন পুষ্টি উপাদান যা রিঙ্কেলস, ডার্ক স্পট দূর করা সহ ত্বকের আরও নানাবিধ উপকার করে।

উপকরন- 

  • খেজুর-
  • ৬/৭ টি
  • ১ চা চামচ টকদই
  • ১ চা চামচ মধু

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী খেজুর ব্লেন্ড করে এরসাথে টকদই এবং মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। ত্বকে লাগিয়ে প্রায় ৪০/৪৫ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা বলিরেখা দূর করে ত্বককে টানটান করে।

উপকরন- 

  • খেজুর- ৮/১০ টি
  • ১/২ কাপ দুধ

ব্যবহার-প্রনালী- রাতে দুধে খেজুর ভিজিয়ে পরদিন খেজুরের বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। ঘন এই পেস্ট ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। কারন খেজুরের প্রোটিন এবং এনজাইম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

উপকরন- 

  • খেজুর- ৫/৬ টি
  • ১ টেবিল চামচ দুধ
  • ১ চা চামচ চন্দন গুঁড়া
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- রাতে দুধে খেজুর ভিজিয়ে পরদিন খেজুরের বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। এরপর চন্দন গুঁড়া এবং সামান্য হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। ঘন এই পেস্ট ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। খেজুরে রয়েছে ভিটামিন সি যা ত্বক নরম এবং কোমল করে।

উপকরন-

  • খেজুর- ৫/৬ টি
  • অ্যালোভেরা
  • ১ টেবিল চামচ দুধ

ব্যবহার-প্রনালী- রাতে দুধে খেজুর ভিজিয়ে পরদিন খেজুরের বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। এরসাথে অ্যালোভেরার জেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের দাগ দূর হবে।

উপকরন-

  • খেজুর
  • টকদই

ব্যবহার-প্রনালী- খেজুর ব্লেন্ড করে এরসাথে টকদই মিশিয়ে ত্বকে লাগিয়ে ২/৪ মিনিট ম্যাসাজ করে এরপর প্রায় ১০/১২ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খেজুরের প্যান্টোথেনিক অ্যাসিডের কারনে ত্বকের ময়লা দূর হয়ে ত্বক গভীর থেকে পরিষ্কার হয়।

উপকরন-

  • খেজুর ৫/৬ টি
  • ১/২ কাপ দুধ
  • ১ টেবিল চামচ সুজি
  • ১ টেবিল চামচ মধু

ব্যবহার-প্রনালী- খেজুর ব্লেন্ড করে এরসাথে দুধ, সুজি এবং মধু মিশিয়ে তৈরি করে নিতে হবে মিশ্রণ। এটা ত্বকে লাগিয়ে ৩/৪ মিনিট ম্যাসাজ করে কিছুক্ষন ত্বকে রাখতে হবে। প্রায় ১০/১২ মিনিট পরে হালকা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের এক্সফোলিয়েটরের কাজ করবে। ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে কোমল করবে।

উপকরন-

  • খেজুর ৫/৬ টি
  • ১/২ কাপ দুধ
  • অলিভ অয়েল বা নারকেল তেল
  • ১ চা চামচ টকদই
  • ১ চা চামচ মধু
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- রাতে দুধে খেজুর ভিজিয়ে পরদিন খেজুরের বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। এরসাথে কয়েক ফোটা অলিভ অয়েল বা নারকেল তেল, মধু এবং সামান্য হলুদ মিশিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুই দিন ব্যবহার করা যাবে। এরফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, ত্বক হবে মশৃণ, টানটান এবং উজ্জ্বল।

No comments:

Post a Comment