উজ্জ্বলতা বাড়বে টমেটোর গুণে
টমেটো যদিও এক ধরনের
ফল, তবে এগুলো উদ্ভিজ্জ উপাদান বা পার্শ্ব খাবার হিসেবে রান্নাতে এবং সালাদ হিসেবে
কাচা খাওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন পুষ্টিগুনের কারনে টমেটো ত্বক এবং চুলের যত্নেও
ব্যবহার করা হয়।
উপকরন-
- ৩ চা চামচ টমেটোর রস
- ১ চা চামচ মধু
- ২ ফোটা গ্লিসারিন
- সামান্য লেবুর রস
ব্যবহার-প্রনালী- টমেটোর রসের সাথে মধু, গ্লিসারিন এবং সামান্য লেবুর রস মিশিয়ে মুখ, গলা
এবং ঘাড়ে ৩/৪ মিনিট ম্যাসাজ করে ৩/৪ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক
গভীর থেকে পরিষ্কার হবে। মিশ্র ত্বকের জন্য এই প্যাকটি উপকারী।
উপকরন-
- টমেটো
- ১ চা চামচ মিন্ট বাটার
ব্যবহার-প্রনালী- টমেটো ব্লেন্ড করে এরসাথে মিন্ট বাটার মিশিয়ে ত্বকে
লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। কিছুটা শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে নিন। এই মিশ্রণ
ত্বক উজ্জ্বল এবং দাগ দূর করতে সাহায্য করে।
উপকরন-
- টমেটো
- বাদাম দুধ
ব্যবহার-প্রনালী- টমেটো ব্লেন্ড করে এরসাথে ত্বকের প্রয়োজন মতো বাদাম
দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। টমেটোর
এই প্যাক ত্বকের পোড়াভাব দূর করতে কার্যকর।
উপকরন-
- টমেটো
- শশা
ব্যবহার-প্রনালী- টমেটো এবং শশার রস একসাথে মিশিয়ে টোনার হিসেবে
ত্বকে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ রেফ্রিজারেটরে রেখে ৩/৪ দিন ব্যবহার করতে পারবেন।
উপকরন-
- টমেটো
- চিনি
ব্যবহার-প্রনালী- অর্ধেকটা লেবু নিয়ে তাতে চিনি দিয়ে ধীরে- ধীরে ঘষে ১০/১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে
ধুয়ে ফেলতে হবে। এরফলে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হবে।
এছাড়াও কাঁচা টমেটোর রস ৫/৬ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারেন। এতে ত্বকের তেলতেলে ভাব দূর হবে।

No comments:
Post a Comment