Breaking

Thursday, 27 July 2023

ত্বক টানটানের উপায়

 ত্বক টানটানের উপায়

মুসুর ডাল হালকা লাল বর্ণের ছোট দানা। এটি উচ্চ আমিষসমৃদ্ধ খাবার। একারনে এটি মানব দেহে আমিষের অভাব পূরণ করার জন্য যথেষ্ঠ উপযোগী।

চুল ও ত্বকের যত্নে মুসুর ডাল যুগ-যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। এতে অ্যান্টিঅক্সিডেন্টসহ আরও অন্যান্য উপাদান রয়েছে, যা বলিরেখা নিয়ন্ত্রণ করে ত্বককে টানটান করে।

উপকরন-

  • মুসুর ডাল
  • দুধ

ব্যবহার-প্রনালী- মুসুর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরসাথে দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে হালকা হাতে ঘষে-ঘষে ম্যাসাজ করে নিতে হবে। এভাবে ২/৪ মিনিট ঘষে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বকের মৃত কোষ উঠে গিয়ে ত্বক হবে নরম এবং কোমল।

উপকরন-

  • মুসুর ডাল
  • চিনি/মধু
  • দুধ
  • বাদাম
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো মুসুর ডাল এবং বাদাম ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এরসাথে মধু বা চিনি,দুধ এবং সামান্য হলুদ মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। মুসুর ডালের প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যকর বৃদ্ধি এবং শুষ্কতা দূর করার জন্য উপকারী।

উপকরন-

  • মুসুর ডাল
  • মধু
  • টকদই
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো মুসুর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এরসাথে মধু, টকদই এবং সামান্য হলুদ মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে মিশ্রণ শুকিয়ে আসলে ধুয়ে নিতে হবে। মুসুর ডালের প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যকর বৃদ্ধি এবং ট্যান দূর করার জন্য উপকারী।

উপকরন-

  • মুসুর ডাল
  • অ্যালোভেরা
  • কাঁচা দুধ
  • লেবুর রস
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো মুসুর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এরসাথে অ্যালোভেরার জেল, দুধ, লেবুর রস এবং সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। মুসুর ডালের এই প্যাক দাগছোপ দূর করার জন্য উপকারী।


No comments:

Post a Comment