ব্রণ থেকে মুক্ত
ভিটামিন “এ” এবং”সি”-তে ভরপুর জাম ত্বক
এবং চোখের যত্নে অতুলনীয়। জাম ব্রণ এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে।
জামের উপকারীতা-
- জাম ত্বককে নরম এবং কোমল করে।
- জাম ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে আর্দ্র রাখে।
- জামের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ, ব্ল্যাক হেডসের সমস্যা দূর করতে সাহায্য করে।
- জামে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা ত্বক থেকে কালো ছোপ-ছোপ দাগ, চোখের নিচের কালো ভাব, সানবার্ন দূর করতে সহায়তা করে।
- জামের অ্যান্টি-এজিং উপাদান ত্বকের বলিরেখা বা রিঙ্কেলস প্রতিহত করে।
উপকরন-
- জাম
- গোলাপজল
ব্যবহার-প্রনালী- বিচি ফেলে জামের পেস্ট
তৈরি করে নিতে হবে। এরসাথে গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে ১২/১৫ মিনিট রেখে পরিষ্কার
পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক খুবই ভালো। কারণ এতে রয়েছে
astringent যা ত্বকের তেলতেলে ভাব কমাতে দারুণ ভাবে কার্যকরী।
উপকরন-
- জাম-৭/৮ টি
- টকদই- ১ টেবিল চামচ
- চালের গুঁড়ো- ১ টেবিল চামচ
- লেবুর রস- ১/২ ১ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী- বিচি ফেলে জাম ব্লেন্ড
করে নিতে হবে। এরপর এরসাথে টকদই, চালের গুঁড়ো এবং লেবুর রস
মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
এরফলে ত্বকের শুষ্কতা দূর হবে।
উপকরন-
- জামের বিচি-৬/৭ টি
- জাম- ৫/৬ টি
- বেসন- ২ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী- জামের বিচি শুকিয়ে গুঁড়ো করে নিয়ে এরসাথে বিচি ছাড়া জামের পেস্ট এবং বেসন
মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।
উপকরন-
- জামের বিচি গুঁড়ো-৬/৭ টি
- কাঁচা দুধ- ১ টেবিল চামচ
- টমেটোর রস- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- জামের বিচি শুকিয়ে গুঁড়ো করে নিয়ে এরসাথে কাঁচা দুধ এবং টমেটোর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি
করে নিতে হবে। এই মিশ্রণ ব্রণে সারারাত লাগিয়ে রেখে পরদিন সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপকারী। এরফলে
অতিরিক্ত সিবাম নির্গত হওয়া নিয়ন্ত্রণ করে ব্রণের সমস্যা দূর করে।

No comments:
Post a Comment