নরম ত্বক জয়তুন তেলে
জয়তুন তেল খাওয়া এবং ব্যবহার
দুটোই উপকারী। নিয়মিত এই তেল খাবার ফলে শরীর বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাবে।
তেমনি ত্বকে এবং চুলে এই তেল ব্যবহারের ফলে ত্বক এবং চুলের সমস্যা দূর হয়ে ত্বক এবং
চুল হবে সুন্দর এবং আকর্ষনীয়।
জয়তুন তেলের উপকারীতা-
- ব্রণ, একনে থেকে রক্ষা করে।
- ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের আর্দ্রতা এবং সতেজতা বজায় রাখে।
- ত্বকের কালচে দাগছোপ থেকে দূর করে ত্বককে মসৃণ করে।
- ত্বকে বয়সের ছাপ দূর করে ত্বকে তারুণ্য ধরে রাখে।
- গর্ভবতী মায়ের গর্ভজনিত ফাটা দাগ দূর করতে জয়তুনের তেল বেশ কার্যকর।
- এই তেল ব্যবহারের ফলে শরীরে কোলেস্টরলের পরিমান নিয়ন্ত্রণে থাকে।
- জয়তুন তেল নিয়মিত খাবার ফলে কোষ্ঠ্যকাঠিন্য দূর হবে।
- চুলের খুশকি দূর করতে সহায়তা করে।
- জয়তুন তেল খাবার ফলে স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি কমে।
- এই তেল ব্যবহারের ফলে চুল পড়া দূর হবে এবং চুলের গোড়া হবে মজবুত।
- এছাড়াও খাদ্য হিসেবে এই তেল ব্যবহারের ফলে পাকস্থলি সুস্থ্য থাকবে। এবং শরীরে ওজনও নিয়ন্ত্রনে থাকে।
জয়তুন তেলের পুষ্টি উপাদান-
- ভিটামিন- ই, এ, ডি, কে
- এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পলিফেনল
- ক্যালোরি
- স্যাচুরেটেড ফ্যাট
- মনোস্যাচুরেটেড ফ্যাট
ত্বকের যত্নে জয়তুন তেলের ব্যবহার-
উপকরন-
- জয়তুন তেল- ১ টেবিল চামচ
- লেবুর রস- ১/২ চা চামচ
ব্যবহার-প্রনালী- জয়তুন তেলের সাথে লেবুর রস মিশিয়ে ত্বকে
লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১০/১৫ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে
নিতে হবে। এরফলে ত্বকের শুষ্কতা দূর হবে এবং ত্বক হবে নরম এবং কোমল।
উপকরন-
- জয়তুন তেল-৩ টেবিল চামচ
- লবণ- ৪ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী- জয়তুন তেলের সাথে লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করে
নিতে হবে। এই মিশ্রণ ২/৩ মিনিট মুখে ম্যাসাজ করে কিছুক্ষন অপেক্ষা করে ৫/৭ মিনিট
পরে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাখানেক ব্যবহার করলে ব্রণ এবং একনের সমস্যা
দূর হবে।
উপকরন-
- জয়তুন তেল- ১/২ কাপ
- ভিনেগার- ১/৪ কাপ
- পানি- ১/৪ কাপ
ব্যবহার-প্রনালী- উপরের সবগুলো উপকরন একসাথে মিশিয়ে মিশ্রণ
তৈরি করে নিতে হবে। রাতে ঘুমানোর সময় এটা ব্যবহার করতে পারেন। এটা নাইট ক্রিমের
কাজ দিবে। এরফলে ত্বক হবে সফট, আর ভিনেগার ব্যবহারের ফলে ত্বকের ব্যাকটেরিয়ার
ধ্বংস হবে।
.png)
No comments:
Post a Comment