শুষ্ক ত্বক কি এবং করনীয়
ত্বকের স্বাভাবিক আর্দ্রতা
দূর হয়ে ত্বক যখন রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। একে চিকিৎসার পরিভাষায় জেরোসিস বা শুষ্ক ত্বক
বলা হয়। যেকোন বয়সীদেরই এই সমস্যা দেখা দিতে পারে।
শুষ্ক ত্বকের লক্ষন-
- ত্বকে চুলকানি হয়।
- ত্বক ফ্যাকাশে হয় যায়।
- ত্বক ক্লান্ত মলিন হয়ে যায়।
- ত্বকে সাদা-সাদা হালকা রেখা দেখা যায়।
- ত্বক পানি শূন্য হয়ে রুক্ষ খসখসে হয়ে যায়।
ত্বক শুষ্ক হবার কারণ-
- আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা বেড়ে গেলে ত্বক শুষ্ক হয়।
- ত্বকে সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মির প্রভাবে ত্বক শুষ্ক হয় যায়।
- পর্যাপ্ত পানি পান করা থেকে বিরত থাকা।
- খাদ্য তালিকায় ব্যালেন্স ডায়েট না থাকা।
যেসমস্ত ভিটামিনের অভাবে
ত্বক শুষ্ক হয়-
- ভিটামিন বি কমপ্লেক্স
- ভিটামিন এ যার অভাবে ত্বক শুষ্ক খসখসে হয়ে পড়ে।
- ভিটামিন সি
- ভিটামিন ই- এর অভাবেও ত্বক শুষ্ক হয়ে পড়ে। এরফলে ত্বকে বয়সের ছাপ পড়ে, ত্বক ম্যাড়মেড়ে দেখায়।
ত্বকের শুষ্কতা দূর করতে
করনীয়-
- প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা। সাধারণত একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনিক অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করা জরুরি।
- অ্যালকোহল ত্বকের উপর বিরুপ প্রভাব ফেলে। তাই ত্বকের শুষ্কতা দূর করতে অ্যালকোহল খাওয়ার অভ্যাস থেকে বিরত থাকা।
- কফিতে রয়েছে প্রচুর ক্যাফেইন, যা ত্বকের আর্দ্রতা দূর করে ত্বককে শুষ্ক করে তোলে। তাই কফি পান করা থেকে বিরত থাকা।
- নিয়মিত ত্বকের উপযুক্ত যত্ন নেওয়া।
.png)
No comments:
Post a Comment