Breaking

Saturday, 12 August 2023

বেদানার পুষ্টিতে ত্বক সতেজ

 বেদানার পুষ্টিতে ত্বক সতেজ

লাল রঙের দানা-দানা এই বেদানা ফল নানা পুষ্টি উপাদানে ভরপুর।


বেদানার পুষ্টি উপাদান-

  • ভিটামিন-এ, সি, ই, কে
  • ফলেট
  • আয়রন
  • পটাসিয়াম
  • জিঙ্ক
  • ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড
  • পিউনিসিক এবং অ্যালাজিক অ্যাসিড সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বেদানাতে। অ্যান্টিএজিং উপাদান সমৃদ্ধ বেদানা ত্বকের কোষ গঠন করে এবং ত্বককে সতেজ ঝলমলে রাখতে সাহায্য করে।

বেদানা খাদ্য হিসেবে গ্রহন এবং ত্বকে ব্যবহারের ফলে ত্বকের একাধিক সমস্যা দূর হয়। নিম্নে ত্বকে বেদানা ব্যবহারের কিছু প্যাক দেওয়া হলো-

উপকরন-

  • বেদানর রস
  • মধু
  • ময়দা

ব্যবহার-প্রনালী- বেদানা বিচি বাদ দিয়ে রস তৈরি করে নিতে হবে। এরসাথে মধু এবং ময়দা মিশিয়ে তৈরি করে নিতে হবে ঘন প্যাক। এই প্যাক ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে একটু শুকিয়ে আসলে হালকা হাতে ঘষে পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এরফলে ত্বকের শুষ্কতা দূর হয়ে ত্বক হবে সতেজ এবং স্বাস্থ্যোজ্জ্বল।

উপকরন-

  • বেদানর রস
  • অ্যাপেল সাইডার ভিনেগার

ব্যবহার-প্রনালী- বেদানার রসে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণে কটন বল ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। কিছুক্ষন অপেক্ষা করে ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে টোনারের কাজ করবে।

উপকরন-

  • বেদানা বিচি
  • নারকেল তেল

ব্যবহার-প্রনালী- বেদানা খাবার পর ফেলে দেওয়া বিচি রোদে শুকিয়ে গুঁড়ো করে এরসাথে নারকেল তেল মিশিয়ে স্ক্রাবিং হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন। এরফলে ত্বকের মৃত চামড়া দূর হবে এবং ত্বক হবে উজ্জ্বল।

উপকরন-

  • বেদানর রস
  • বেসন বা মুলতানি মাটি

ব্যবহার-প্রনালী- বেদানার রসে বেসন বা মুলতানি মাটি মিশিয়ে তৈরি করে নিতে হবে ঘন প্যাক। এই প্যাক ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে একটু শুকিয়ে আসলে হালকা হাতে ঘষে পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এরপর ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

বেদানা ফলের উপকারীতা-

  • বেদানার ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
  • বেদানা শরীরকে সুস্থ্য ও সচল রাখতে সাহায্য করে।
  • নিয়মিত বেদানা খাবার ফলে হার্ট সুস্থ্য থাকবে এবং হার্ট অ্যাটাকের সম্ভবনা দূর হবে।
  • প্রতিদিন বেদানা খাবার ফলে চুল পড়া কমবে এবং চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য ক্রমাগত বৃদ্ধি পাবে।
  • বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শক্তিশালী ফ্লেবোনয়েড, যা ক্ষতিকারক ক্যান্সার সৃষ্টিকারি টক্সিক পদার্থ শরীর থেকে বের করে দেয়।
  • বেদানায় রয়েছে প্রচুর পরিমানে আয়রন যা রক্তে লোহিত কণিকা বাড়িয়ে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার মতো সমস্যা দূর করে।
  • বেদানা আর্থ্রাইটিসের মতো রোগের সম্ভবনা দূর করে।

No comments:

Post a Comment