সুন্দর ত্বক ক্যাস্টর অয়েলে
ক্যাস্টর বিন্স থেকে তৈরি
ক্যাস্টর অয়েল। এটি একধরনের উদ্ভিজ্জ তেল। Ricinus communis নামক উদ্ভিদের বীজ থেকে
এই ক্যাস্টর অয়েল তৈরি করা হয়।
ক্যাস্টর অয়েল উপকারীতা-
- ক্যাস্টর অয়েল কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
- ত্বকের প্রদাহ এবং ব্যথা কমাতে কার্যকর।
- আর্থ্রাইটিসের সাথে যুক্ত ব্যথা উপশমে সাহায্য করে।
- ত্বকের আর্দ্রতা বজায় রাখে ক্যাস্টর অয়েল।
- ত্বকে ব্রণ সমস্যার সমাধান করে।
- দাগছোপহীন উজ্জ্বল ত্বক তৈরি করতে সহায়তা করে।
- চুলকে মজবুত করে যার ফলে চুল পড়া বন্ধ হবে।
- চুল এবং ভ্রু ঘন করে।
- ক্যাস্টর অয়েল চুল ও মাথার ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
- ত্বকে বয়সের ছাপ এবং রিঙ্কেল দূর করে।
ক্যাস্টর অয়েলের পুষ্টি উপাদান-
- প্রোটিন
- ভিটামিন-ই
- ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড
- রিসিনোলিক অ্যাসিড
ক্যাস্টর
অয়েল-এর ব্যবহার-
- প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে ক্যাস্টর অয়েল লাগালে কিছুদিনের মধ্যেই নরম আর্দ্র ঠোঁট পাওয়া সম্ভব।
- ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড ভ্রু গজাতে সাহায্য করে। নিয়মিত রাতে ভ্রুতে ক্যাস্টর অয়েল ব্যবহারের ফলে ভ্রু হবে ঘন এবং কালো।
- ক্যাস্টর অয়েলের ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখে। রাতে ঘুমানোর আগে ত্বকে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে ব্রণ দূর হবে। চাইলে সারারাত লাগিয়ে রেখে সকালেও মুখ ধুয়ে নিতে পারেন।
- ক্যাস্টর অয়েল ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দিয়ে ত্বককে নরম এবং আর্দ্র রাখতে সহায়তা করে। এরফলে ত্বকের বলিরেখা দূর হবে এবং ত্বকের সতেজতা বজায় থাকবে। দ্রুত এবং ভালো ফলাফলের জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে ত্বকে বিশেষ করে বলিরেখা যুক্ত স্থানে সারা রাত ক্যাস্টর অয়েল লাগিয়ে রাখতে পারেন।
.png)
No comments:
Post a Comment