Breaking

Monday, 14 August 2023

হাতের যত্ন কিভাবে

 হাতের যত্ন কিভাবে

হাত দিয়ে প্রতিদিন আমাদের অসংখ্য কাজ করতে হয়, যা আমাদের দৈনিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন- খাবার তৈরি, পানি ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, কর্মস্থলের কাজ, বাহিরের ধূলো-বালি, রোদের প্রভাব ইত্যাদি। যার কারনে হাতে বিভিন্ন কালচে দাগের সৃষ্টি হয়। হাত হয়ে পড়ে রুক্ষ এবং খসখসে। তাই প্রয়োজন সঠিক যত্নের। হাতের সঠিক যত্ন নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারি।

হাতের যত্নে করনীয়-

  • হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
  • রোদের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা পেতে বাইরে যাবার আগে সানস্ক্রিন ব্যবহার করুন।
  • প্রতিদিন পানির কাজ বেশী করতে হলে হাতে গ্লোভস পরে নেওয়া ভালো। এতে ত্বকের লিপিড রক্ষা পাবে। তানাহলে হাতে অতিরিক্ত পানির চাপে হাত খসখসে হয়ে তার স্বাভাবিক সৌন্দর্য হারাবে।
  • পানির কাজ শেষে হাত ধুয়ে ক্রিম লাগিয়ে নিতে পারেন। এছাড়াও ভিটামিন ই ও ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন।
  • বেশি ক্ষারযুক্ত সাবানের পরিবর্তে কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করুন। এবং হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার লাগান।

এছাড়াও সহজ কিছু প্যাক ব্যবহার করে হাতের যত্ন নেওয়া সম্ভব। যেমন- 

উপকরন-

  • কাঁচা দুধ
  • ময়দা বা বেসন

ব্যবহার-প্রনালী- কাঁচা দুধে ময়দা বা বেসন মিশিয়ে প্যাক তৈরি করে এই প্যাক হাতে লাগিয়ে ১০/১৫ মিনিট পরে প্যাক কিছুটা শুকিয়ে আসলে হালকা হাতে ঘষে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে হাতের ত্বক উজ্জ্বল হবে। এই প্যাক সপ্তাহে দুইদিন ব্যবহার করার মাধ্যমে হাতের যত্ন নেওয়া সম্ভব।

উপকরন-

  • লেবুর রস
  • চিনি

ব্যবহার-প্রনালী- লেবুর রস এবং চিনি মিশিয়ে মিশ্রন তৈরি করে নিতে হবে। এরপর এই মিশ্রণ হাতে ৪/৫ মিনিট ঘষে ২/৩ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে উজ্জ্বলতার পাশাপাশি রুক্ষতা দূর হবে এবং হাত মসৃণ হবে।

উপকরন-

  • লেবুর রস- অর্ধেক
  • মধু- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- লেবুর রস এবং মধু মিশিয়ে মিশ্রন তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ হাতে লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে রোদে পোড়া দাগ দূর হবে এবং হাত মসৃণ হবে।

No comments:

Post a Comment