Breaking

Saturday, 19 August 2023

সোজা চুলের প্যাক

সোজা চুলের প্যাক




চুলের ধরন বা গুনাগুন অনুসারে এটি প্রধানত ৪ প্রকার। যথা-

  • সোজা বা স্ট্রেইট চুল
  • ঢেউখেলানো বা ওয়েইবি চুল
  • কোঁকড়া চুল এবং
  • কোমল চুল।

তবে চুল যেমনই হোক না কেন সব ধরনের চুলেরই দরকার সঠিক যত্নের। আর এই যত্নও হতে হবে প্রতিটি চুলের জন্য আলাদা-আলাদা।

সোজা চুলের যত্ন-

সোজা চুলের প্যাক-

উপকরন-

  • পাকা কলা- ২ টি
  • মধু- ২ টেবিল চামচ
  • দই- ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল- ২ টেবিল চামচ
  • ডিম- ১ টি

ব্যবহার-প্রনালী- পাকা কলা ম্যাশড করে এরসাথে ডিমের সাদা অংশ, মধু, দই এবং অলিভ অয়েল খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো চুলে লাগিয়ে মাথায় শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর ৩০/৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে চুল সোজা বা স্ট্রেইট থাকবে।

উপকরন-

  • ক্যাস্টর অয়েল- ১ চা চামচ
  • মধু- ১ চা চামচ
  • ডিম- ১ টা
  • লেবুর রস- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- ডিম ফেটে এরসাথে ক্যাস্টর অয়েল, মধু এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো চুলে লাগিয়ে মাথায় শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর ৪০/৫০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শ্যাম্পু করার প্রায় দুই/ আড়াই ঘন্টা পরে পানিতে কয়েক ফোঁটা ভিনেগার মিশানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুল সোজা হবে এবং থাকবে।

সোজা বা স্ট্রেইট চুলে যে তেল ব্যবহার করবেন-

  • সাধারণত সোজা বা স্ট্রেইট চুলে রোজমেরি বা অর্গান তেল ব্যবহার করতে হবে। এরফলে চুল হবে ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল।

সোজা বা স্ট্রেইট চুলে যে শ্যাম্পু ব্যবহার করবেন-

  • জৈব পাতাযুক্ত শ্যাম্পু সোজা বা স্ট্রেইট চুলে ব্যবহার করতে হবে। এরফলে চুল পড়া রোধ হবে। পাশাপাশি চুলের ভেঙ্গে যাওয়ার সমস্যা দূর হবে এবং চুল হবে মজবুত। আর এতে চুল হবে সোজা এবং মসৃণ।

এছাড়াও নিস্তেজ চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর করতে হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। হেয়ার সিরাম ব্যবহারের ফলে চুলের খুশকি এবং অন্যান্য ছত্রাকের সংক্রমণ থেকেও রেহাই পাওয়া সম্ভব। 

No comments:

Post a Comment