Breaking

Sunday, 20 August 2023

হার্টের যত্ন সহজ উপায়ে

হার্টের যত্ন সহজ উপায়ে

 

সহজ উপায়ে হার্টের যত্ন-

  • প্রাপ্ত বয়ষ্ক ব্যক্তির সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট ব্যায়াম করা প্রয়োজন।
  • বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজনকে নিয়ন্ত্রণে রাখা।
  • দৈনিক ৭/৯ ঘন্টা ঘুম দরকার।
  • ধুমপান বা নেশা জাতীয় অভ্যাস ত্যাগ করা।
  • নেতিবাচক মনোভাবের পরিবর্তে ইতিবাচক মনোভাব পোষন করা। মনের এবং শরীরের অতিরিক্ত চাপ কমিয়ে ফেলা।
  • হার্টের উপযোগী খাদ্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে।

হার্টের যত্নে যে খাবারগুলো খাওয়া দরকার-

  • বেশি করে আঁশ জাতীয় খাদ্য গ্রহন করা। যেমন- শিম, মটরশুঁটি, ডাল জাতীয় শস্য এবং ফলমূল। এসকল আঁশ জাতীয় খাবার খাওয়া ফলে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়। এসমস্ত ব্যাকটেরিয়া শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও লাল আটা এবং চাল খাওয়াও স্বাস্থ্যসম্মত।
  • স্যাচুরেটেড ফ্যাট বা চর্বি জাতীয় খাবার যেমন- চিজ, লাল মাংস, মাখন, কেক, নারকেল তেল ইত্যাদি। এসমস্ত খাবার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এসমস্ত খাবারের পরিবর্তে তেলযুক্ত মাছ, বাদাম, বীজ, চর্বি ছাড়া দুধ, মুরগির মাংস ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে।
  • অতিরিক্ত লবণ খাওয়ার ফলে রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রোক, কার্ডিওভাসকুলার ডিজিজ, এবং করোনারি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষকদের মতে, প্রতিদিন একজন প্রাপ্ত ব্যক্তির ৬ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। 
  • ভিটামিন এবং বিভিন্ন খনিজ পদার্থ যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে এবং হৃদরোগের সম্ভবনা দূর করতে সহায়তা করে। শরীরে ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণে শাক সবজি এবং ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
  • অতিরিক্ত লবণ,চিনি এবং চর্বিযুক্ত খাবারের পরিবর্তে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের সম্ভবনা দূর হবে।

No comments:

Post a Comment