Breaking

Monday, 21 August 2023

ত্বকে কোলাজেন বৃদ্ধির উপায়

ত্বকে কোলাজেন বৃদ্ধির উপায়

কোলাজেন হলো মানব শরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। অ্যামিনো অ্যাসিড কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, মাংস, দুধ, ডিম ছাড়াও বিভিন্ন বাদাম, শাকসবজি রয়েছে যা শরীরে অ্যামিনো অ্যাসিডের মাত্রা বাড়িয়ে কোলাজেন উৎপাদনের পরিমান বাড়িয়ে দেয়। অ্যামিনো অ্যাসিড ছাড়া জিঙ্কও শরীরে কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে। এই কোলাজেন শরীরে হাড়, দাঁত পেশি ছাড়াও ত্বক ও চুলের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাদ্যের পাশাপাশি বিভিন্ন প্যাক ব্যবহার করেও ত্বকে কোলাজেনের ঘাটতি পূরণ করা সম্ভব।

কোলাজেন বৃদ্ধির প্যাক-

উপকরন-

  • কাঁচা দুধ- ১ চা চামচ
  • মধু- ১ চা চামচ
  • কাঁচা হলুদ- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- কাঁচা হলুদ বাটা বা গুঁড়ার সাথে দুধ এবং মধু মিশিয়ে তৈরি করে নিতে হবে প্যাক। এই প্যাক ত্বকে লাগিয়ে প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। হলুদে রয়েছে কুরকুমিন যা ত্বকের নানা ক্ষত দূর করে এবং কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে।

উপকরন-

  • পাকা পেঁপে
  • মধু বা টকদই
  • লেবুর রস

ব্যবহার-প্রনালী- পাকা পেঁপে ম্যাশড করে এরসাথে মধু বা টকদই এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের স্বাস্থ্য রক্ষা এবং সজীবতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর এর পেপজাইম নামক এনজাইম দ্রুত কোলাজেনের বৃদ্ধি ঘটায়।

উপকরন-

  • অ্যালোভেরা জেল
  • মধু
  • লেবুর রস
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- অ্যালোভেরা পাতা কেটে জেল বের করে নিয়ে এরসাথে মধু, লেবুর রস এবং সামান্য কাঁচা হলুদ বাটা বা গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। অ্যালোভেরা ত্বকে এবং শরীরে কোলাজেন বাড়িয়ে ত্বকের বয়স কমিয়ে তারুণ্যতা বজায় রাখে। ত্বকে লাগানোর পাশাপাশি অ্যালোভেরার জুস পান করেও কোলাজেন বৃদ্ধি করতে পারেন।

উপকরন-

  • আমন্ড বাদাম- ৩/৪ টি
  • দুধ- ২ চা চামচ
  • মধু- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- আমন্ড বাদাম কিছুক্ষন দুধে ভিজিয়ে রেখে বেটে বা ব্লেন্ড করে এরসাথে ইচ্ছে করলে মধু মিশিয়ে ঘন মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে লাগিয়ে প্রায় ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে দুধের প্রোলিন এবং বাদামের কপার উপাদান যা ত্বকের কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে।

উপকরন-

  • ডিমের সাদা অংশ- ১ টি
  • শশার রস- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- ডিমের কুসুম বাদে সাদা অংশটি খুব ভালো করে ফেটে নিতে হবে। এরসাথে শশার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে প্রায় ২০/২৫ মিনিট রেখে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের ভাঁজ দূর হয়ে ত্বক হবে টানটান উজ্জ্বল।

কোলাজেন বৃদ্ধির প্যাক ব্যবহারের উপকারীতা-

  • ত্বকের তারুণ্যতা বজায় রাখতে কোলাজেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ত্বকের ভাঁজ দূর করে।
  • কোলাজেন ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
  • ত্বক থেকে বলিরেখা দূর করে কোলাজেন।
  • ত্বককে টানটান এবং উজ্জ্বল করে।


No comments:

Post a Comment